…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শাহবাগে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ, মশালমিছিল গিয়ে শেষ টিএসসিতে

নিজস্ব প্রতিবেদক
শাহবাগে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ, মশালমিছিল গিয়ে শেষ টিএসসিতে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ করেছে ‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ’। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশটি হয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদের অংশ হিসেবে। সমাবেশে উপস্থিত লেখক, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা বক্তব্য দেওয়ার পাশাপাশি প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন।

তাঁদের পরিবেশনায় উঠে আসে অন্যায়, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক প্রতিরোধের প্রত্যয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারকে এটা বিবেচনায় নিতে হবে—কেবল সরকারি বাহিনী দিয়ে একটি ফ্যাসিবাদী শাসনকে যেমন উচ্ছেদ করা যায় না, তেমনি ফ্যাসিবাদীদের এসব চক্রান্তকেও রুখে দেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, কোনো দেশের গণতন্ত্র কেবল সরকার বা বাহিনী দিয়ে টিকিয়ে রাখা যায় না। যদি সেই দেশের জনগণ সেই দেশকে পাহারা না দেয় এবং জনগণ যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক মুক্তির স্বাদ না পায়, তাহলে কোনো দেশেই সত্যিকার অর্থে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ২০২৩ সালে এই জায়গায় দাঁড়িয়েই তাঁরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে আন্দোলন করেছিলেন। তখনো তাঁরা শেখ হাসিনা ও তাঁর পেটোয়া বাহিনীকে ভয় পাননি।

এহসান মাহমুদ আরও বলেন, জনগণের রোষে ২০২৪ সালে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, তাই তাঁকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, দেশ ছেড়ে পালানোর পরও আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করা, সাম্প্রদায়িক উসকানি দেওয়া এবং নিরীহ মানুষের বাসভবনে আগুন দেওয়ার মধ্য দিয়ে তাদের চরিত্র উন্মোচন করেছে।

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার বলেন, শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ এখনো মুক্ত হতে পারেনি।

জামশেদ আনোয়ার বলেন, বিচার বিভাগকে স্বাধীন করা, শহীদদের হত্যার বিচার নিশ্চিত করা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা জরুরি। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটের মর্যাদা না দিলে এবং গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ না করলে জনগণের ঐক্য ধরে রাখা কঠিন হবে।

শিল্পী অমল আকাশ বলেন, বড় বাস্তবতা হচ্ছে, আমরা ভৌগোলিক ও রাজনৈতিকভাবে ভারতের দ্বারা অকুপাইড। তিনি বলেন, ভারতের চক্রান্ত চলতে থাকবে এবং শেখ হাসিনাকে নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অমল আকাশ আরও বলেন, এসব চক্রান্ত মোকাবিলায় বাংলাদেশের জনগণের ঐক্য জরুরি। জনগণের পক্ষের সরকার না হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। কোনো সরকারি দল বা বাহিনী নয়, দেশের জনগণই দেশকে রক্ষা করবে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক জাসাস সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, লেখক-সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র, কবি মোহাম্মাদ রোমেল, সাইয়েদ জামিল, লেখক-অধিকারকর্মী মাহবুব নাহিদ, বাকি বিল্লাহ, এরশাদ নাবিল খান ও দীপান্ত রায়হান।

সমাবেশ শেষে একটি মশালমিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে শেষ হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…

জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদ…

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়া…

জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।…