…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজধানীতে এক রাতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে এক রাতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল, বাসে কোনো যাত্রী ছিলেন না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

মহাখালীতে বাসে আগুনের বিষয়ে পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। কে বা কারা পেছন থেকে আগুন দিয়েছে বলে তিনি জানান। তবে কেউ হতাহত হননি।

তিনি বলেন, প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন।

এরপর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চলন্ত গাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বাসে যাত্রী থাকলেও সবাই নিরাপদে বের হতে পেরেছেন, কেউ হতাহত হননি।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া মোহাম্মদপুরে শিয়া মসজিদ-সংলগ্ন এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ ছাড়া রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

শ্যামলী থেকে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ত থাকায় মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজন ছাত্রলীগ নেতাও রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ছাড়া মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, এসব ঘটনার আগে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…

জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদ…

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়া…

জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।…