…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

টানা ছয় দফায় ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা কমল সোনার দাম, আজ আরও কমল ২ হাজার ২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
টানা ছয় দফায় ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা কমল সোনার দাম, আজ আরও কমল ২ হাজার ২১৬ টাকা
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা ছয় দফায় ভরিতে সোনার দাম কমেছে মোট ১৪ হাজার ২৮৮ টাকা। আজ বুধবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা, শুক্রবার কমে ২ হাজার ১৫৮ টাকা এবং শনিবার কমে ২ হাজার ২১৬ টাকা।

টানা ছয় দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা। সোনার আজকের দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন।

তবে নভেম্বরের শুরুতে চিত্র ছিল উল্টো। ২ থেকে ৫ নভেম্বর সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।

সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। তবে এর পেছনে বৈশ্বিক বাজারে সোনার দরপতনও ভূমিকা রেখেছে। গতকাল আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৬৬ ডলার। আজ সকাল ১০টা ৫০ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৭৮৪ ডলার। গত এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৭৪ ডলার, আর গত ছয় মাসে কমেছে ৬৫৮ ডলার।

এদিকে আজ রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমে হয়েছে ৩ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম হয়েছে ৩ হাজার ২০৭ টাকা।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়
জাতীয়

খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পর ১ হাজার ২০০ টাকার বই প্রতীকী নিলামে বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয়…

জাতীয়

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও কম মজুরি নিয়ে উদ্বেগ জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি বলেছেন, বাংলাদ…

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ
জাতীয়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাড়ে পাঁচ বছরে বাংলায় অনূদিত রায় মাত্র ৩৫টি, অনুবাদ কার্যক্রম বন্ধ

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়া…

জাতীয়

ম্যানিলা সম্মেলনে শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের প্রথম জাতীয় অঙ্গীকার

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।…