…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

উত্তরার বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

নিজস্ব প্রতিবেদক
উত্তরার বাসা থেকে মধ্যরাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন।

গ্রেপ্তারের পর নুরুল ইসলাম নাহিদকে থানায় নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলেও ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানিয়েছেন।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সিলেট বিভাগ

সুরমায় ধনপুর সেতু ও ফেব্রুয়ারিতে সিলেট-ঢাকা নতুন ট্রেনের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে নতুন সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।…

মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন
সিলেট বিভাগ

মৌলভীবাজারে মনু নদের পাড়ে হেমন্তের রঙ: শান্তিবাগ ওয়াকওয়েতে ফুটেছে লাল-গোলাপি অর্কিড কাঞ্চন

মৌলভীবাজার শহরসংলগ্ন মনু নদের পাড়ে শান্তিবাগ ওয়াকওয়েতে এ সময়ে ফুটেছে অর্কিড কাঞ্চন ফুল। হেমন্তের মৃদু বাতাসে গাছগুলোর সঙ্গে দুলছে পাতা ও ফুল, আর ঘ…

সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
সিলেট বিভাগ

সুনামগঞ্জের মধ্যনগরে আগেভাগে শুকিয়ে গেছে হাওর, ফেটে চৌচির জমি, বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জের মধ্যনগরের হাওরাঞ্চলে বোরো মৌসুমের শুরুতেই দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এ বছর আগেভাগেই হাওরের পানি নেমে যাওয়ায় আবাদি জমি শুকিয়ে গেছে। ক…

ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা
সিলেট বিভাগ

ঢাকা-সিলেট মহাসড়ক হচ্ছে এক্সপ্রেসওয়ে, ব্যয় বাড়ছে ৪ হাজার ২৩ কোটি টাকা

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা হচ্ছে। এ জন্য চলমান ছয় লেন মহাসড়ক প্রকল্পের প্রথম সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপি…