…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

জন্মদিনে নতুন সিনেমার খবর: মহাকাশযাত্রার গল্প ‘লিম্বো’তে শরিফুল রাজ

নিজস্ব প্রতিবেদক
জন্মদিনে নতুন সিনেমার খবর: মহাকাশযাত্রার গল্প ‘লিম্বো’তে শরিফুল রাজ
ছবি: সংগৃহীত

একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের ‘কানাভুলা প্যারাডক্স’ এবং সৈয়দ শাকিলের একটি নতুন সিনেমায় নাম লেখানোর পর রাজ এবার যুক্ত হলেন তানিম রহমান অংশুর ‘লিম্বো’ সিনেমায়।

গতকাল বুধবার শরিফুল রাজের জন্মদিনে সিনেমার পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা অংশু।

অংশু জানান, ‘লিম্বো’ হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা ও কসমিক রোমান্সের গল্প — মহাকাশযাত্রার গল্প। তিনটি দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা করা হচ্ছে।

সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন ভারতের ‘লাপাতা লেডিস’-খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী। নির্মাতা জানান, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

পোস্টার শেয়ার করে ফেসবুকে শরিফুল রাজ লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা লিম্বো। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব, অন্য রকম এক জগৎ সাথে নিয়ে।’

‘লিম্বো’ দিয়ে সাত বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন তানিম রহমান অংশু। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত সিনেমা ‘ন ডরাই’। সেই সিনেমাতেও অভিনয় করেছেন শরিফুল রাজ।

রাজকে চূড়ান্ত করা প্রসঙ্গে অংশু বলেন, ‘ন ডরাই সিনেমার পর থেকেই ইচ্ছা ছিল রাজের সঙ্গে আরেকটি প্রজেক্ট করার। এ নিয়ে আমাদের বেশ কয়েকবার কথাও হয়েছিল। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের অনেক উন্নতি হয়েছে। ব্যক্তি হিসেবেও এখন অনেক ম্যাচিওর, পরিণত। লিম্বোর গল্প এবং রাজ যে চরিত্রে অভিনয় করবে, সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার কাছে রাজই সবচেয়ে ভালো অপশন ছিল। সে কারণেই তাকে নেওয়া।’

শরিফুল রাজ বলেন, ‘অনেক বছর পর অংশু ভাইয়ের কাজ করছি। বিপ্লব গোস্বামীর মতো চিত্রনাট্যকারের কাজ করাও আনন্দের। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’

সিনেমাটির একটি টিজারও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, এক নারীর লাল আঁচল উড়ছে, ব্যাকগ্রাউন্ডে পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমাচ্ছে একটি মহাকাশযান। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’ ক্যাপশন ও দৃশ্যায়ন মিলিয়ে ‘লিম্বো’র গল্পে প্রেম, বিচ্ছেদ আর মহাকাশযাত্রার এক রহস্যময় মেলবন্ধনের ইঙ্গিত পাওয়া যায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া জাফর পানাহির পাশে কান উৎসব, কারাবাস ঠেকাতে ঐক্যের আহ্বান
বিনোদন

পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া জাফর পানাহির পাশে কান উৎসব, কারাবাস ঠেকাতে ঐক্যের আহ্বান

গত বছর কান উৎসবে পাম দ’অর বিজয়ী ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে চলতি বছরের অক্টোবর মাসে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের…

অনুমতি বিতর্কে আটকে গেল ‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন, মুখোমুখি দুই নাট্যদল
বিনোদন

অনুমতি বিতর্কে আটকে গেল ‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন, মুখোমুখি দুই নাট্যদল

অনুমতিবিষয়ক জটিলতা ও হল বরাদ্দ বাতিলের কারণে নাট্যদল প্রাঙ্গণেমোর তাদের নতুন প্রযোজনা ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়ন করতে পারছে না। এ নিয়ে মুখোমুখি অব…

পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় অভিনয় ছাড়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ
বিনোদন

পরপর সিনেমা ব্যর্থ হওয়ায় অভিনয় ছাড়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ

গান, নাচ আর অভিনয়—তিন মাধ্যমেই কয়েক দশক ধরে তারকাখ্যাতি ধরে রেখেছেন জেনিফার লোপেজ। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ …

বিনোদন

উত্তরার বাসা থেকে মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপ…