…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ৪৭৪ জন, সবচেয়ে বেশি মিরপুরে

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে এক দিনে গ্রেপ্তার ৪৭৪ জন, সবচেয়ে বেশি মিরপুরে
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সংখ্যায় সবার ওপরে রয়েছে মিরপুর বিভাগ। এই বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে সর্বোচ্চ ১০৩ জনকে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৩ জন, উত্তরা বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৫২ জন, লালবাগ বিভাগে ৫০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন এবং রমনা বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আরও ১৮ জনকে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি হাতবোমা, আটটি ছুরি, দুটি চাপাতি, একটি রামদা, একটি অটোরিকশা এবং ১১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাদকদ্রব্যের মধ্যে জব্দ করা হয়েছে ৫ হাজার ৭২০টি ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা ও পাঁচ বোতল দেশি মদ। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…

আইন ও অপরাধ

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১৫ ডিসেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বি…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…