…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

আকভানের বৃষ্টিতে সাতক্ষীরার তালায় পানিতে ধান-সবজির খেত, বিপাকে কৃষক ও দিনমজুর

নিজস্ব প্রতিবেদক
আকভানের বৃষ্টিতে সাতক্ষীরার তালায় পানিতে ধান-সবজির খেত, বিপাকে কৃষক ও দিনমজুর
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাঠে পাকা ধান ও শীতকালীন সবজির খেতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে, আর অব্যাহত বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ধান ও সবজির জমিতে পানি জমেছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন, কিন্তু বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

একই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির খেতেও পানি জমেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ করা হয়েছে।

উপজেলার মহন্দী গ্রামের কৃষক আরশাদ জানান, তাঁর জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। টানা বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে; বৃষ্টি না কমলে ধান ঘরে তোলা সম্ভব হবে না। মাঠের অনেক জমিতে এখনো পাকা ধান রয়েছে বলেও জানান তিনি।

একই গ্রামের ফুলকপি চাষি আকছেদ বলেন, তাঁর ফুলকপির গাছে পাতা বের হতে শুরু করেছে। জমিতে পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষক ফক্কার আলী বলেন, তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন এবং তাঁর বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি; এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তিনি।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দুই দিনের অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ; বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় তাঁদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে।

এ বিষয়ে তালা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার বলেন, বর্তমানে ধান পেকে গেছে, তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…