…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

আকভানের বৃষ্টিতে ফকিরহাটে বিপর্যস্ত জনজীবন, সবজি-আলু ও আমন ধানের ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
আকভানের বৃষ্টিতে ফকিরহাটে বিপর্যস্ত জনজীবন, সবজি-আলু ও আমন ধানের ক্ষতির শঙ্কা
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটের ফকিরহাটে টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষ, আর দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যরা।

গত বুধবার দিবাগত রাত থেকে উপজেলায় থেমে থেমে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। আজ শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার ব্যস্ততম মোড় ও সড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে; জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

ফকিরহাট সদর বাজারের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে দুর্ভোগ আরও বেড়েছে।

ফকিরহাট বাজারসংলগ্ন ভৈরব নদের পাড়ের বস্তিতে বসবাস করেন রমজান সেখ, জামাল হোসেনসহ কয়েকটি পরিবার। পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি ঘরে থাকা এসব পরিবার জানান, শীতের শুরুতে টানা বৃষ্টিতে ঘরের ছাউনি দিয়ে পানি পড়ছে, বিছানাপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে গেছে এবং ছোট শিশুদের নিয়ে তাঁরা চরম কষ্টে দিন কাটছেন।

উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে বসবাস করা প্রায় ৩০টি বেদে পরিবারের অবস্থাও শোচনীয়। বৃষ্টির পানিতে পুরো এলাকা কাদা হয়ে গেছে, তাঁদের কুঁড়েঘরের অর্ধেক পানিতে ডুবে গেছে এবং রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

কিরণের মোড় এলাকার ভ্যানচালক ঝুলু শেখ ও আট্টাকা গ্রামের রহিম শেখ বলেন, দুই দিন ধরে বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, যাত্রী না থাকায় তাঁদের আয় বন্ধ হয়ে গেছে। প্রতিদিনের উপার্জনেই কোনোমতে সংসার চলে; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সেই আয়ের পথও এখন বন্ধ।

অসময়ের এই বৃষ্টিতে কৃষি খাতেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক মোস্তফা হাসান বলেন, সামান্য বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও টানা ভারী বৃষ্টিতে আলুখেতে ছত্রাকজনিত রোগ দেখা দেওয়া ও আলু পচে যাওয়ার ঝুঁকি রয়েছে, ক্ষতি হতে পারে শীতকালীন অন্যান্য সবজিরও এবং বৃষ্টিতে খেতের পাকা আমন ধানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার বগুড়ার বিল এলাকার চাষি শহিদুল জানান, বৃষ্টির পানিতে তাঁর বেগুনখেত তলিয়ে গেছে; পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিনি ক্ষতির মুখে পড়েছেন।

কেন্দুয়ার বিল, ফলতিতা ও ডহর-মৌভোগ এলাকার নিম্নাঞ্চলের মাছের ঘের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। বৃষ্টি ও জোয়ারের পানি বাড়লে ঘের প্লাবিত হয়ে মাছ বেরিয়ে যাওয়ার আশঙ্কায় অনেক চাষি মাটির বাঁধ উঁচু করার পাশাপাশি ঘেরের চারপাশে জাল দিয়ে মাছ আটকে রাখার প্রস্তুতি নিচ্ছেন।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় বীজ সরবরাহের জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে; সবজি ফসলের ক্ষতি কমাতে পানি নিষ্কাশন এবং বৃষ্টির পর ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শও দেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…