…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মাদারীপুরে উঠানে বসে মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় মাথায় আঘাত করে বৃদ্ধাকে হত্যা, দুল ও নাকফুল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে উঠানে বসে মেয়ের সঙ্গে ফোনে কথা বলার সময় মাথায় আঘাত করে বৃদ্ধাকে হত্যা, দুল ও নাকফুল ছিনতাই
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় বাড়ির উঠানে বসে মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় মাথায় আঘাত করে বেগম বিবি (৬৯) নামের এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলার পর তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল ও নাকফুল নিয়ে যায় দুর্বৃত্তরা।

বেগম বিবি ওই এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেগম বিবি নাতি নয়ন মোল্লাকে (২০) নিয়ে একটি ছোট টিনশেড ঘরে থাকতেন। গতকাল সকালে নয়ন অটোরিকশা নিয়ে কাজে বের হন। বেলা একটার দিকে বেগম বিবি উঠানে বসে ঢাকায় থাকা মেয়ে শিখামণির (৩৭) সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময় বাঁশ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর সোনার দুল ও নাকফুল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

শিখামণি বলেন, ‘আমার সঙ্গে যখন আম্মার ফোনে কথা হচ্ছিল, তখন হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। প্রথম ভাবছিলাম, ফোন হাত থেকে পড়ে গেছে। পরে দেখি, আম্মায় কোনো কথা কয় না। পরে প্রতিবেশীগো ফোন করে জানতে পারি, আম্মারে বাঁশের মুগুর দিয়া মাথায় আঘাত কইরা মাইরা ফালাইছে।’

কিছুক্ষণ পর স্থানীয় লোকজন বেগম বিবিকে রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অপরাধীদের বিচার দাবি করে বেগম বিবির ছেলে জসিম মোল্লা (৪২) বলেন, ‘আমি ঢাকায় থাকি। আমার ছেলে আর মা গ্রামে থাকে। খবর পেয়ে বৃষ্টির মধ্যে ছুটে এসেছি। মা আর বেঁচে নেই। মাকে খুন করা হয়েছে।’

দাদিকে হারিয়ে নাতি নয়ন মোল্লা বলেন, ‘আমার দাদি হামলাকারীদের কী ক্ষতি করেছে? আমি দাদিকে নিয়ে ভালোই তো ছিলাম। কেন ওরা দাদিকে খুন করল?’

মধ্যচক এলাকার বাসিন্দা মজিবুর রহমান জানান, মাথায় আঘাতের পর বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কানের লতি ছিঁড়ে সোনার দুল নিয়ে যায় দুর্বৃত্তরা; নাকফুলও খুলে নিয়ে গেছে। বৃদ্ধার পাশে একটি বাঁশের মুগুর পড়ে থাকতে দেখেছেন বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কয়েকজন মাদকসেবী মাদকের টাকা জোগাড় করতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন বখাটে মাদক সেবন করত। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…

আইন ও অপরাধ

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১৫ ডিসেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বি…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…