…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

সাতক্ষীরায় বাগদা চিংড়ির বাম্পার উৎপাদনে সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরায় বাগদা চিংড়ির বাম্পার উৎপাদনে সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা
ছবি: সংগৃহীত

‘সাদা সোনা’ নামে খ্যাত বাগদা চিংড়ির বাম্পার উৎপাদনে সুদিন ফিরেছে সাতক্ষীরার চিংড়ি খাতে। ভালো উৎপাদন আর বাজারে সন্তোষজনক দাম পেয়ে চাষিদের মুখে হাসি ফুটেছে। তবে এই খাতকে আরও এগিয়ে নিতে রোগমুক্ত পোনা নিশ্চিত করা, পিসিআর ল্যাব চালু করা ও চাষিদের আধুনিক প্রশিক্ষণের দাবি জানিয়েছেন তাঁরা।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাগদা চিংড়ি সাতক্ষীরার প্রধান অর্থকরী সম্পদ। জেলায় ৮৪ হাজার হেক্টর চাষযোগ্য চিংড়ির ঘেরের মধ্যে ৬২ হাজার হেক্টরে বাগদা চাষ হয়। এ বছর বাগদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার মেট্রিক টন।

জেলার ১ লাখ ২ হাজার চাষি নিজস্ব জমি অথবা অন্যের জমি ইজারা নিয়ে বাগদাসহ সাদা চিংড়ি চাষ করছেন। চাষিরা জানান, এ বছর চিংড়ির উৎপাদন ও দাম দুটিই ভালো। তবে আধুনিক পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ এবং পোনার ভাইরাস পরীক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব।

সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকার চিংড়িচাষি আহাদুল ইসলাম বলেন, তাঁর ৫০ বিঘার ঘের রয়েছে। প্রতিবছর চাষে প্রায় ১ কোটি টাকা খরচ হয়। এবার ভালো উৎপাদন হওয়ায় তিনি লাভের আশা করছেন।

একই এলাকার চাষি ইনসার আলী বলেন, খাল খননের ফলে এবার ঘেরে পর্যাপ্ত পানি পাওয়া গেছে। এতে বাগদার উৎপাদন ভালো হয়েছে। তবে পোনা ছাড়ার আগে ল্যাবে ভাইরাস পরীক্ষার ব্যবস্থা থাকা জরুরি। রোগমুক্ত পোনা চাষ করতে পারলে তাঁরা আরও লাভবান হবেন।

চিংড়িচাষি আরেফিন বিল্লাহ বলেন, এল্লারচরে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হলেও জনবলসংকটে সেটি চালু করা যাচ্ছে না। এ ছাড়া মৎস্য অফিসসংলগ্ন আটপুকুরে আরেকটি পিসিআর ল্যাব থাকলেও সেখানে বাগদা পোনার ভাইরাস পরীক্ষা করানোর সুযোগ তাঁরা পাননি। ফলে ঘেরে পোনা ছাড়ার পর ভাইরাসের সংক্রমণে অনেক সময় চিংড়ি মারা যায় এবং ঘেরের উৎপাদন নষ্ট হয়।

এল্লারচর বাজারের চিংড়ির আড়তদার সুফল রায় বলেন, গত বছরের তুলনায় এবার চিংড়ির উৎপাদন ও দাম দুটিই ভালো। আকার ও মানভেদে প্রতি কেজি বাগদা ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, বড় আকারের চিংড়ি ফ্রোজেন কোম্পানিগুলোতে সরবরাহ করা হয়। ছোট আকারের চিংড়ি পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায়।

জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, দেশের মোট চিংড়ি উৎপাদনের ৪০ থেকে ৬০ শতাংশ এ অঞ্চল থেকে আসে। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে উৎপাদন আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব। এ জন্য ঘেরে পানির গভীরতা বাড়ানো, পিসিআর ল্যাবে পোনার ভাইরাস পরীক্ষা এবং চাষিদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া প্রয়োজন।

জি এম সেলিম জানান, এল্লারচরে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় সেটি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সাতক্ষীরার চিংড়ি খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…