…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকার খিলগাঁওয়ে চোর সন্দেহে পিটুনিতে যুবক মোস্তফার মৃত্যু, তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক
ঢাকার খিলগাঁওয়ে চোর সন্দেহে পিটুনিতে যুবক মোস্তফার মৃত্যু, তদন্ত চলছে
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় চুরির অভিযোগের সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় থানা-পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাঁকে পিটিয়ে হত্যা করে।

নিহত মোস্তফা খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নিয়ামত আলী।

ময়নাতদন্তের জন্য মোস্তফার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে এসআই জানিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…

আইন ও অপরাধ

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১৫ ডিসেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বি…

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল
আইন ও অপরাধ

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে পোশাকশ্রমিকেরা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ…