…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

ফেনীর সোনাগাজীতে পাকা আমন ধান মাঠে, নিম্নচাপের বৃষ্টিতে বিপাকে কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
ফেনীর সোনাগাজীতে পাকা আমন ধান মাঠে, নিম্নচাপের বৃষ্টিতে বিপাকে কৃষকেরা
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে থেমে থেমে বৃষ্টিতে আমন ধান কাটা ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে ধান কাটার কাজ।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে পাকা ধান নষ্ট হয়ে যেতে পারে। একই সঙ্গে সরিষাসহ বিভিন্ন রবিশস্যের বপনও পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকা থেকে ধান কাটতে আসা শ্রমিকেরাও। ব্যাহত হচ্ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের স্বাভাবিক কাজকর্মও। বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনের তাগিদে বাইরে বের হলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের। কৃষকদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে জমিতে পানি জমে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে।

সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের কৃষক আবু সাঈদ রুবেল বলেন, অনেক জমির রোপা আমন ধান ইতিমধ্যে পেকে উঠেছে। বেশির ভাগ জমিতে ধান কাটার প্রস্তুতি চলছে। আগাম ধান লাগানো কিছু জমির ধান কৃষকেরা কেটে মাঠে রেখেছেন। এ সময় বৃষ্টি হওয়ায় পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়তে হবে তাঁদের।

উপজেলার পৌর এলাকার চরগনেশ গ্রামের কৃষক মো. আবদুল্যাহ বলেন, ‘১২০ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এখন ধান কেটে ঘরে তোলার সময়। কিন্তু বৃষ্টির কারণে ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে আবহাওয়ার কিছুটা অবনতি হলেও শনিবার থেকে পরিস্থিতি অনেকটা ভালো হবে। তবে অনেক কৃষকের ধান সংগ্রহে বিঘ্ন ঘটছে বলে তিনি জানতে পেরেছেন।

কৃষি কর্মকর্তা আরও বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কৃষকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…