…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

মেহেরপুরে আকভানের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত, দুশ্চিন্তায় কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে আকভানের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত, দুশ্চিন্তায় কৃষকেরা
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেহেরপুরে দমকা হাওয়া ও বৃষ্টিতে আমন ধান, মাসকলাই ও সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে জেলার ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

বৈরী আবহাওয়া দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে অনেক জমির পাকা আমন ধান হেলে পড়েছে। কেউ কেউ ধান কেটে জমিতে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টিতে সেসব ধানও ভিজে গেছে।

অন্যদিকে মাসকলাই কেটে ঘরে তোলার আগেই বৃষ্টি শুরু হওয়ায় ফসল মাঠে পড়ে আছে। এতে বাড়তি খরচ ও লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

আমন ধানচাষি মো. ফারুক আহমেদ বলেন, মাঠে অনেক ধান কাটা হয়েছে, আবার অনেক জমির ধান এখনো কাটার অপেক্ষায় আছে। কেটে রাখা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা। মাসকলাই নিয়েও একই শঙ্কা রয়েছে।

কৃষক বুদু মিয়া বলেন, মাঠে এখন পাকা আমন ধান। বৃষ্টি ও বাতাস অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ধানের জমিতে পানি জমেছে। সেই পানি বের করার পাশাপাশি ভিজে যাওয়া ধান শুকনো জায়গায় রাখার চেষ্টা করছেন তিনি।

মাসকলাইচাষি আব্দুস সাত্তার বলেন, মাসকলাই কেটে ঘরে তোলার আগেই বৃষ্টি শুরু হয়েছে। ফলে ফসল মাঠেই পড়ে আছে। কেউ কেউ মাড়াইয়ের জন্য কালাই রাস্তার পাশে তুলে রেখেছিলেন। বৃষ্টিতে সেগুলো ভিজে গেছে। কালাইয়ের মধ্যে পানি জমে গেলে কষ্টের সীমা থাকবে না বলে জানান তিনি।

আমন ধানচাষি মো. শরিফুল ইসলাম বলেন, তাঁর অনেক ধান হেলে পড়েছে। কয়েক দিনের মধ্যে ধান কাটার পরিকল্পনা ছিল। এখন ধান পড়ে যাওয়ায় শ্রমিকের প্রয়োজন বেড়ে যাবে। আগে যেখানে দুই-তিনজন শ্রমিক লাগত, এখন পাঁচজন লাগতে পারে। সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতিতে বাড়তি চাপ সামলানো কঠিন হবে বলে জানান তিনি।

আরেক আমনচাষি আলতার হোসেন বলেন, তাঁর প্রায় দুই বিঘা জমির ধান হেলে পড়েছে। এক-দুই দিনের মধ্যে ধান ঘরে তোলার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে চার-পাঁচ দিন আবহাওয়া খারাপ থাকলে ধান ঘরে তুলতে খরচ বাড়বে, পাশাপাশি ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

জেলা কৃষি কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টিতে এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ফসলের তথ্য সংগ্রহ চলছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…