…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় এক কৃষকের পুকুরপাড়ের দেড় শতাধিক কলাগাছ কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. সজিব আলী (৩২)। তিনি বোয়ালিয়াপাড়া গ্রামের বাদশা আলীর ছেলে। দীর্ঘদিন ধরে নিজের পুকুরপাড়ে কলার আবাদ করে আসছিলেন তিনি।

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা ও ভাঙা কলাগাছ। কোনো গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে, আবার কোনোটি ভেঙে দেওয়া হয়েছে।

সজিব আলী জানান, অনেক টাকা বিনিয়োগ ও শ্রম দিয়ে গাছগুলোর পরিচর্যা করেছেন তিনি। গাছগুলো ফলন দেওয়ার উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডে তাঁর সব পরিশ্রম ভেস্তে গেছে।

ক্ষতির বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে সজিব আলী বলেন, ‘অনেক কষ্ট করে পুকুরপাড়ে কলাগাছের আবাদ করেছি। এগুলোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আমার সঙ্গে পূর্বশত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

সজিব আলীর দাবি, দুর্বৃত্তদের এ কর্মকাণ্ডে তাঁর আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে কলাগাছগুলো কেটে ও ভেঙে ফেলা হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…