…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর বৃষ্টিতে চৌদ্দগ্রামে নুইয়ে পড়েছে পাকা আমন, ৩৬ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর বৃষ্টিতে চৌদ্দগ্রামে নুইয়ে পড়েছে পাকা আমন, ৩৬ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে পাকা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। কোথাও মাঠে নুইয়ে পড়েছে পাকা ধান, আবার কোথাও কাদাপানিতে আটকে আছে কাটা ফসল। পাকা ধান কাটতে না পারা এবং কেটে রাখা ফসল ঘরে তুলতে দেরি হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে ১৮ হাজার ১৯০ হেক্টর কৃষিজমিতে আমন ধানের আবাদ হয়েছে। গত তিন দিনের ভারী বৃষ্টিতে অন্তত ৩৬ হেক্টর জমির ধান নুইয়ে পড়েছে।

শনিবার সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে কাটা ধান সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। কোথাও পাকা ধান বৃষ্টির পানিতে হেলে ও নুইয়ে পড়েছে। জমিতে পানি ও কাদা জমে থাকায় কাটা ধান শুকানো এবং নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে ধান কাটা ও পরিবহনে বাড়তি খরচের কারণে কৃষি উৎপাদন ও পরিবহন খরচও বাড়ছে বলে জানিয়েছেন তাঁরা।

চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক ইউসুফ মজুমদার জানান, আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছিল। এরই মধ্যে টানা তিন দিনের বৃষ্টিতে অনেক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। কাটা ধান মাঠে পড়ে থাকায় তা শুকানো ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। বৃষ্টি ও কাদার কারণে ধান কাটতে এবং পরিবহন করতে বাড়তি খরচও হচ্ছে।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক কাজী আবুল কালাম, মো. এয়াছিন, সারপটির আবদুল কাদের মোল্লা, পাতড্ডার আবদুর রহিম, বেরলার মোহাম্মদ হারুন, বাতিসা ইউনিয়নের লুদিয়ারার লিটন চৌধুরী এবং ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলীর মো. সেলিম ও মো. ইউনুছও একই সমস্যার কথা বলেছেন।

কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের কৃষক কাজী আহসান উল্লাহ বলেন, ‘৬২ শতক জমিতে আমন ধান চাষ করেছি। এর মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিতে ১০ শতক জমির পাকা ধান নুইয়ে পড়েছে। এতে ধানের ক্ষতির পাশাপাশি কৃষি খরচও বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে কৃষকদের সহযোগিতার দাবি জানাচ্ছি।’

চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ বলেন, গত তিন দিনের বৃষ্টিতে কিছু এলাকায় পাকা আমন ধান নুইয়ে পড়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে। ক্ষতি কমাতে সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…