…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

রংপুরের পীরগঞ্জে বৃষ্টিতে ভিজল কাটা আমন ধান, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগঞ্জে বৃষ্টিতে ভিজল কাটা আমন ধান, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় কাটা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে জমিতে শুকাতে দেওয়া অনেক কৃষকের ধান ভিজে গেছে।

স্থানীয় কৃষকেরা জানান, অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার মৌসুমে পীরগঞ্জের বিভিন্ন এলাকায় পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা জায়গায় শুকাতে দিয়েছেন, কেউ কেউ ধান কেটে জমিতেই স্তূপ করে রেখেছেন। এরই মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান ভিজে গেছে।

উপজেলার ধুলগাড়ী গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান বলেন, এবার তিনি দুই একর জমিতে আমন ধান আবাদ করেছেন। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছিলেন; ভেবেছিলেন রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তুলবেন। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে।

মোস্তাফিজার রহমান বলেন, জমিতে পড়ে থাকা ধান আবার রোদে শুকাতে হবে। বৃষ্টি যদি আরও কয়েক দিন চলে, তাহলে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে যাবে।

কুমার গাড়ী গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, অগ্রহায়ণ মাসে প্রতি বছরই তাঁরা আমন ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নেন। এবারও ধান পেকে যাওয়ায় কেটে শুকানোর জন্য রেখেছিলেন, কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।

ফজলুর রহমান বলেন, সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়বে, সেই সঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় মোট ৩২ হাজার ৮০০ হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। চলতি মৌসুমে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছেন কৃষকেরা।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের তেমন কোনো প্রভাব উপজেলায় নেই, তবে শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন; বৃষ্টিতে কাটা ধান ভিজলে তা নিয়ে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে।

সুমন আহমেদ বলেন, ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে কৃষকদের দ্রুত ধান রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…