…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

বান্দরবানের আলীকদমে জুমখেতে বন্য শূকরের হামলায় তিন কৃষক আহত, দুজন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়ের জুমখেতে কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে তিনজন কৃষক আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন নিয়াচং ম্রো, লুরিং ম্রো ও মেনরু ম্রো। তাঁরা সবাই জুমচাষি কৃষক।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, চুংরুই পাড়ায় পাহাড়ে জুমখেতে চাষাবাদের কাজ করার সময় বন্য শূকর তাঁদের ওপর আক্রমণ করে। এতে তিনজনই আহত হন।

আহতদের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রামের মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কৃষক স্থানীয়ভাবে কুরুকপাতা ইউনিয়নেই চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো বলেন, আহত ব্যক্তিরা তাঁর চাচা। বন্য শূকরের আক্রমণে তাঁদের আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

কালাইয়ে তিন দিনের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, পেছানোর শঙ্কায় আলু চাষ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকেরা। বৃষ্টির পানিতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায…

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা
কৃষি

আকভানের বৃষ্টিতে চাঁদপুরে ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত, পানির মধ্যে ধান কাটছেন কৃষকেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে চাঁদপুরে রোপা আমন ধান, ভুট্টা ও মৌসুমি সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়…

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন
কৃষি

মনপুরায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা চার দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ৮ হাজার ৯০৯ হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক খেতে বৃষ্টির পানি জ…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিকআপ থেকে ৬৭ বস্তা সার জব্দ, এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ৬৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্…