…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ইংরেজি অনুশীলনে এআই: ভুলের ভয় কাটাতে পাঁচটি উপায়, প্রতিদিন ২০ মিনিটের রুটিন

নিজস্ব প্রতিবেদক
ইংরেজি অনুশীলনে এআই: ভুলের ভয় কাটাতে পাঁচটি উপায়, প্রতিদিন ২০ মিনিটের রুটিন
ছবি: সংগৃহীত

ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো ভুল করার ভয়। অনেক শিক্ষার্থী ইংরেজি বুঝতে পারলেও কথা বলার সময় দ্বিধায় পড়েন। কেউ সঠিক শব্দ খুঁজে পান না, কেউ আবার ব্যাকরণগত ভুলের আশঙ্কায় নিজের ভাব প্রকাশে সংকোচ বোধ করেন।

শ্রেণিকক্ষে শেখার সুযোগ থাকলেও প্রত্যেকের ব্যক্তিগত অনুশীলনের সময় সীমিত। এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হতে পারে ইংরেজি শেখার কার্যকর একটি মাধ্যম।

প্রথম উপায় হলো ভুলকে শেখার সুযোগ হিসেবে নেওয়া। ভুল করা ভাষা শেখার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এআইয়ের সাহায্যে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবন, পড়াশোনা কিংবা শখ নিয়ে ইংরেজিতে কথোপকথনের অনুশীলন করতে পারেন। এ জন্য এআইকে বলা যায়, ‘Ask me questions about my daily routine and correct my mistakes.’ এতে ভুলের কারণ জানা যাবে, কমবে একই ভুল বারবার করার প্রবণতা।

দ্বিতীয় উপায়, ভুল সংশোধনের পাশাপাশি তার কারণ জানা। ইংরেজিতে লেখার সময় শব্দ নির্বাচন, কাল (টেনস) কিংবা বাক্য গঠনে ভুল হতে পারে। একটি ছোট অনুচ্ছেদ লিখে এআইকে বলা যায়, ‘Correct my grammar and explain each mistake with examples.’ এতে শুধু ভুল সংশোধন নয়, সঠিক ব্যবহারের ব্যাখ্যাও পাওয়া যাবে। তবে সংশোধিত লেখার সঙ্গে নিজের লেখাটি মিলিয়ে দেখা জরুরি।

তৃতীয় উপায়, শব্দ মুখস্থ না করে তার ব্যবহার শেখা। শুধু শব্দের বাংলা অর্থ জানলেই ইংরেজিতে দক্ষ হওয়া যায় না। নতুন শব্দের অর্থ, উচ্চারণ ও বাক্যে প্রয়োগ জানা প্রয়োজন। এ জন্য এআইকে বলা যায়, ‘Teach me five useful English words with Bangla meanings and example sentences.’ এরপর প্রতিটি শব্দ দিয়ে নিজে বাক্য তৈরি করে এআইয়ের মাধ্যমে তা যাচাই করা যেতে পারে।

চতুর্থ উপায় হলো ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী অনুশীলন করা। শিক্ষার্থীদের শেখার লক্ষ্য একেক রকম। কেউ উপস্থাপনার দক্ষতা বাড়াতে চান, কেউ চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে চান। নিজের প্রয়োজন অনুযায়ী এআইয়ের সহায়তা নেওয়া যায়। যেমন: ‘Conduct a job interview with me. Ask one question at a time and give feedback.’ এতে বাস্তব পরিস্থিতির আদলে সাক্ষাৎকারের অনুশীলন করা সম্ভব।

পঞ্চম উপায়, প্রতিদিন অনুশীলনের অভ্যাস গড়া। ইংরেজিতে দক্ষতা অর্জনে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। প্রতিদিন ২০ মিনিট সময় দিয়ে পাঁচ মিনিট কথোপকথন, পাঁচ মিনিট শব্দ শেখা এবং ১০ মিনিট লেখার চর্চা করা যেতে পারে। সপ্তাহ শেষে নিজের অগ্রগতি যাচাই করলে দুর্বলতাগুলো চিহ্নিত করা সহজ হবে।

তবে এআইয়ের দেওয়া সব তথ্য নির্ভুল না-ও হতে পারে। তাই প্রয়োজনে অভিধান, পাঠ্যবই ও শিক্ষকের সহায়তায় তথ্য যাচাই করা উচিত। ইংরেজিতে সাবলীলতা অর্জনের কোনো তাৎক্ষণিক উপায় নেই। এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, ধৈর্য ও ভুল থেকে শেখার মানসিকতা। এআই শেখার পথ সহজ করতে পারে, তবে দক্ষতা অর্জনের দায়িত্ব শিক্ষার্থীর নিজের।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

থমসন ফাউন্ডেশনের ‘জার্নালিজম নাউ’ নতুন রূপে, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ
শিক্ষা

থমসন ফাউন্ডেশনের ‘জার্নালিজম নাউ’ নতুন রূপে, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ

সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে থমসন ফাউন্ডেশনের ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘জার্নালিজম নাউ’ সম্পূর্ণ নতুন রূপে চালু হয়েছে। নতুন সংস্করণ…

কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বৃত্তি, পিএইচডিতে বছরে ২১ হাজার ৫৯৩ কানাডীয় ডলার
শিক্ষা

কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে বৃত্তি, পিএইচডিতে বছরে ২১ হাজার ৫৯৩ কানাডীয় ডলার

কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন গ্রহণ চলছে। স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও পোস্টডক্টর…

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
শিক্ষা

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট: নান্দাইলের প্রাথমিক শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ময়মনসিংহের নান্দাইলে ডিসেম্বর মাস নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন আকন্দের বিরুদ্ধে তদন্তে…

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জের বড়াইল বিদ্যালয়ে ১২০ শিক্ষার্থীকে বিনা বেতনে পড়াচ্ছেন পাঁচ শিক্ষক, নেই বিদ্যুৎ-পানি-শৌচাগার

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই …