…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিলেন সাবেক তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের আদেশে পবিপ্রবিতে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিলেন সাবেক তিন শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নিয়োগসংক্রান্ত রিটের কার্যকারিতা স্থগিত হওয়ার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী। গতকাল রোববার তাঁরা নিজ নিজ বিভাগে যোগদান করেন।

নতুন যোগ দেওয়া তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং রেজিস্ট্রার কার্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. জিনাত নাসরিন সুলতানা।

তাঁদের মধ্যে ড. হাচিব মোহাম্মদ তুষার মৃত্তিকাবিজ্ঞান বিভাগে, ড. রাহাত মাহমুদ কৃষিতত্ত্ব বিভাগে এবং ড. জিনাত নাসরিন সুলতানা উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে যোগ দিয়েছেন।

তিন শিক্ষকের দাবি, শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তাঁরা মেধাতালিকায় প্রথম স্থান অর্জনসহ ভালো ফলাফল করেছেন। কিন্তু ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন শিক্ষক হিসেবে নিয়োগ পাননি। তাঁদের তুলনায় একাডেমিকভাবে জুনিয়র ও ফলাফলে পিছিয়ে থাকা অনেকে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়েছেন বলেও তাঁরা দাবি করেন।

তাঁরা জানান, প্রায় ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে চতুর্থ গ্রেডে চাকরি করেছেন। শিক্ষক হওয়ার আগ্রহ থেকেই এবার ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপক পদে যোগ দিয়েছেন।

এদিকে তাঁদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে শামসুজ্জোহা নামের এক ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই রিটের কার্যকারিতা স্থগিত করেন।

তিন শিক্ষকের অভিযোগ, নিয়োগ বাধাগ্রস্ত করতে একটি মহল বিভিন্ন সময়ে তাঁদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এবং সংবাদ প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে রিটকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। রিটের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে মানহানি হয়েছে দাবি করে শামসুজ্জোহার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করার কথা জানিয়েছেন নতুন যোগ দেওয়া তিন শিক্ষক।

সহকারী অধ্যাপক ড. রাহাত মাহমুদ বলেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে পেরে তাঁরা আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশের উন্নয়নে আগের মতোই কাজ করতে চান তাঁরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…