…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শিক্ষক নিয়োগ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ বৈঠক, আলোচনায় শূন্য পদ ও সিলেবাস

নিজস্ব প্রতিবেদক
শিক্ষক নিয়োগ নিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয়–এনটিআরসিএ বৈঠক, আলোচনায় শূন্য পদ ও সিলেবাস
ছবি: সংগৃহীত

শিক্ষক নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, বৈঠকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয়ে আলোচনা হতে পারে।

পাশাপাশি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও নম্বরবণ্টন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

এসব বিষয়ে বৈঠকে আলোচনা শেষে কী সিদ্ধান্ত আসে, তা জানতে আগ্রহী শিক্ষক পদপ্রত্যাশীরা। বিশেষ করে ১৮তম নিবন্ধনধারীদের নিয়োগ এবং ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস ও নম্বরবণ্টন চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…