…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শীর্ষ দেড় হাজার শিক্ষার্থী পাচ্ছেন ল্যাপটপ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বোর্ডপ্রতি সর্বোচ্চ নম্বরধারী ১০০ জনকে ল্যাপটপ দেবে সরকার। ১১টি শিক্ষা বোর্ডের মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীর জন্য ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা থাকলেও সমান নম্বরধারীদের বিবেচনায় আরও ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ফলে প্রথম ধাপে মোট ১ হাজার ৫০০ শিক্ষার্থী এ সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাসস সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারি ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে।

আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, প্রথমে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে ধাপে ধাপে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে। মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিবেচনায় অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এ পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করে পাঠাবে। ল্যাপটপের কনফিগারেশন ও মানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিতরণের ক্ষেত্রে আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি শিক্ষা বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

শুধু জিপিএ-৫ পেলেই ল্যাপটপ পাওয়া যাবে না; পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, প্রতিটি বোর্ডের নির্বাচিত ১০০ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নেওয়া হবে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে একই পদ্ধতি অনুসরণ করা হলেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যার অনুপাত বিবেচনায় কারিগরি বোর্ডের শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ বলেন, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা তৈরি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে, যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…