…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বৈশ্বিক কূটনীতি ও সহযোগিতার বার্তায় শেষ হলো বিইউএফটির তিন দিনের মডেল জাতিসংঘ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক কূটনীতি ও সহযোগিতার বার্তায় শেষ হলো বিইউএফটির তিন দিনের মডেল জাতিসংঘ সম্মেলন
ছবি: সংগৃহীত

কূটনৈতিক আলোচনা, নীতিনির্ধারণী বিতর্ক ও বৈশ্বিক সহযোগিতার বার্তা নিয়ে শেষ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) তিন দিনব্যাপী ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর।

গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার বিইউএফটির স্থায়ী ক্যাম্পাসে সম্মেলনটি শেষ হয়। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (বিইউএফটিমুনা)।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বিভক্তি ও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে সার্বভৌমত্ব, সংহতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পুনর্গঠন’। বিভিন্ন কমিটির প্রতিনিধিরা আন্তর্জাতিক নানা ইস্যুতে কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি ও নীতিনির্ধারণী বিতর্কে অংশ নেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোটেল আমিরস অ্যান্ড রেসিডেন্স ও তোসি নিট ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

এবারের সম্মেলনে মোট ১০টি কমিটি অংশ নেয়। কমিটিগুলো হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), ন্যাটো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), জাতিসংঘের নারীর মর্যাদাবিষয়ক কমিশন (ইউএনসিএসডব্লিউ), জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও), হরমুজ নেগোসিয়েশন ফোরাম, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল প্রেস কর্পস।

এসব কমিটিতে প্রতিনিধিরা আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার ও সমসাময়িক বৈশ্বিক সংকট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশগ্রহণকারীরা নিজ নিজ সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতা তুলে ধরেন।

গত শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সম্মানিত অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাফিজুর রহমান শারদার। পরে অতিথি, প্রতিনিধি ও আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ডিপ্লোম্যাটস ডিনার’।

আয়োজকদের মতে, এ সম্মেলন শিক্ষার্থীদের নেতৃত্ব, বিশ্লেষণী চিন্তা, আলোচনা ও যোগাযোগের দক্ষতা বিকাশের একটি কার্যকর ক্ষেত্র তৈরি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সচেতনতা, বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা এবং গঠনমূলক সংলাপের চর্চায় তরুণদের উৎসাহিত করেছে এটি।

ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এবং বৈশ্বিক বিষয়ে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যয়ে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…