…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

এসএসসির ফরম পূরণে বোর্ডের ফির চার গুণ আদায়: মুন্সিগঞ্জে প্রধান শিক্ষককে শোকজ, টাকা ফেরতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
এসএসসির ফরম পূরণে বোর্ডের ফির চার গুণ আদায়: মুন্সিগঞ্জে প্রধান শিক্ষককে শোকজ, টাকা ফেরতের নির্দেশ
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক সমীর বসুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা দ্রুত অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

এর আগে রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ২ হাজার ৪৩৫ টাকার বিপরীতে শিক্ষার্থীপ্রতি ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ ওঠে। এর মধ্যে ৫ হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হচ্ছিল।

অভিযোগ রয়েছে, জামানতের বিপরীতে কোনো রসিদ কিংবা টাকা ফেরতের লিখিত নিশ্চয়তা না দেওয়ায় আর্থিক অনিশ্চয়তায় পড়েন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

গতকাল সোমবার এ বিষয়ে সংবাদ প্রকাশের পরই প্রধান শিক্ষককে অতিরিক্ত অর্থ ফেরতের মৌখিক নির্দেশ দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। পাশাপাশি কেন অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়ে তাঁকে শোকজ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও তাঁকে সতর্ক করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, বোর্ড নির্ধারিত ফির বাইরে কোনো অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক সমীর বসু অতিরিক্ত অর্থ নেওয়ার কথা স্বীকার করে জানিয়েছিলেন, ফরম পূরণ বাবদ ২ হাজার ৫০০ টাকা, কোচিংয়ের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং জামানত হিসেবে ৫ হাজার টাকা নেওয়া হচ্ছে। পরীক্ষায় পাস করলে জামানতের টাকা ফেরত দেওয়া হবে বলেও তিনি দাবি করেন।

এই সিদ্ধান্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বলে প্রধান শিক্ষক উল্লেখ করেন। তবে কমিটির সভাপতি মাহফুজুর রহমান ফরহাদ জামানত আদায়ের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছিলেন।

এদিকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার ফরম পূরণসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে মনিটরিংয়ের কথা জানিয়েছে জেলা প্রশাসন। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শুধু শোকজ বা অর্থ ফেরতের নির্দেশ দিয়েই যেন বিষয়টির নিষ্পত্তি না হয়। আদায় করা সম্পূর্ণ অতিরিক্ত অর্থ ফেরত নিশ্চিত করার পাশাপাশি জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…