…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রংপুর পলিটেকনিকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বিতর্কিত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ আন্দোলনের মুখে সন্ধ্যায় পুলিশি সহায়তায় ক্যাম্পাস ছাড়লেও রাতে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন।

তবে রাত ৮টার দিকে বহিরাগত কয়েকজন ব্যক্তি দলীয় স্লোগান দিয়ে ক্যাম্পাসের দিকে এগিয়ে এলে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই ধাওয়া-পাল্টাধাওয়া রাত দেড়টা পর্যন্ত চলতে থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের উসকানিতেই বহিরাগতরা হামলা চালিয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও অশালীন আচরণের পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যাম্পাসের মাঠে নবীনবরণ আয়োজনের অনুমতি না দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে নাম গোপন রেখে বিতর্কিত মন্তব্য করা এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা।

এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমরা চেয়ার নিয়ে প্রশ্ন তুলছি না, প্রশ্ন তুলছি তাঁর ব্যক্তিত্ব নিয়ে। তিনি তাপসী রাবেয়া ছাত্রীনিবাসের এক শিক্ষার্থীর সঙ্গেও অশালীন আচরণ করেছেন।’

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি অভিযোগগুলো অস্বীকার করে বদলির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করবেন বলে জানিয়েছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজার রহমান জানান, ‘শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে গেছেন। আমরা বাইরে সতর্ক অবস্থায় রয়েছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…

শিক্ষা

জ্বালানি সম্পদের মালিকানা জনগণের, সিদ্ধান্ত গ্রহণেও অংশগ্রহণ চান তরুণ শিক্ষার্থীরা

জ্বালানি সম্পদের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা এবং জ্বালানি খাতের সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার…