…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে ভোররাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে ভোররাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়।

জরুরি সভা শেষে বের হওয়া মিছিলে শিক্ষার্থীরা ‘শরিফুল বয়কট’ ও ‘শরিফুল মানি না’সহ নানা স্লোগান দেন। উপাচার্য হিসেবে শেখ শরিফুল আলমের দায়িত্ব নেওয়ার ৬৬ দিনের মাথায় এই গভীর রাতের বিক্ষোভের ঘটনা ঘটল। এর আগে শিক্ষার্থীরা টানা ৩৬ দিন আন্দোলন করেছিলেন।

আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে গতকাল মঙ্গলবার রাত থেকে ভোররাত পর্যন্ত শিক্ষার্থীদের একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে আজ বুধবার সকাল ১১টায় চুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে। এই সভাকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের আর্কিটেকচার ভবনের সামনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে, যেখানে শিক্ষার্থীদের আরেকটি জরুরি মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যা সমাধান এবং নানা বকেয়া ও দায়দেনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বর্তমান উপাচার্য।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে সরিয়ে অধ্যাপক শেখ শরিফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর থেকে লকডাউনসহ ধারাবাহিক আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আলাদা কর্মসূচি পালন করতে থাকেন। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে আবার উপাচার্য পদে বসানোর দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার ভোররাতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভে উপাচার্যের দ্রুত পদত্যাগ চাওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

উপাচার্য নিয়ে অচলাবস্থায় চুয়েটে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া, বন্ধ কেনাকাটা-নিয়োগ-পদোন্নতি
শিক্ষা

উপাচার্য নিয়ে অচলাবস্থায় চুয়েটে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া, বন্ধ কেনাকাটা-নিয়োগ-পদোন্নতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কা…

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের
শিক্ষা

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে অনুমতি ছাড়া বাণিজ্য মেলার প্রস্তুতি, পরীক্ষার মধ্যে ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ভোলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতি কিংবা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্প ও বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে…