…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

চবির শহীদ ফরহাদ হোসেন হলে মাদকসহ আটকের ঘটনায় চার শিক্ষার্থীর সিট বাতিল

নিজস্ব প্রতিবেদক
চবির শহীদ ফরহাদ হোসেন হলে মাদকসহ আটকের ঘটনায় চার শিক্ষার্থীর সিট বাতিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণসহ আটজনকে আটক করার ঘটনায় চার আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল করেছে হল প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের উপকরণসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে চারজন ওই হলের আবাসিক শিক্ষার্থী।

সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজুল ইসলাম ইকরা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের ইয়াজ নূর সাইমুন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাওন খান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর হল প্রশাসনের সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা হয়। হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিট বাতিল হওয়া শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধাসহ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা আর পাবেন না। ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের হলের কক্ষ ত্যাগ করে কক্ষের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা
শিক্ষা

চবির বিজয়-২৪ হলে মাকড়সা ছেড়ে দিয়ে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ, ক্ষমা চেয়ে মীমাংসা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক হল বিজয়-২৪-এর একটি কক্ষে এক শিক্ষার্থীকে আটকে রেখে বড় মাকড়সা ছেড়ে দিয়ে ভয় দেখানোর অভি…

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে ভোররাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা
শিক্ষা

চুয়েটে উপাচার্যের পদত্যাগের দাবিতে ভোররাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্যাম্পাসে অর্ধদিবস ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে আবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গ…

উপাচার্য নিয়ে অচলাবস্থায় চুয়েটে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া, বন্ধ কেনাকাটা-নিয়োগ-পদোন্নতি
শিক্ষা

উপাচার্য নিয়ে অচলাবস্থায় চুয়েটে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া, বন্ধ কেনাকাটা-নিয়োগ-পদোন্নতি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কা…

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি
শিক্ষা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যান চালু করতেই শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ল, আহত শিক্ষার্থী তাসলিমা তাপসি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিং ভেঙে পড়ে প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দি…