…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তায় সব সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের জ্যেষ্ঠ সম্পাদকদের সংগঠন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উপস্থিত সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পুরোনো স্মৃতিচারণ করেন। তিনি একটি অবাধ, নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। মতবিনিময়কালে সম্পাদকেরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতা ও কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে চলমান সহযোগিতা আরও জোরদার ও অব্যাহত রাখার আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রপতি সম্পাদকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

এছাড়া উপস্থিত ছিলেন ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।

সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা শেষে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। পুরো সাক্ষাৎ ও মতবিনিময়কালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে
জাতীয়

চট্টগ্রামে পারমিটের কয়েক গুণ গাড়ি, রুটে রুটে চাঁদা: ১৫০ টাকার বিরোধে প্রাণও গেছে

চট্টগ্রাম নগরে হিউম্যান হলার ও অটোটেম্পো রুটে নির্ধারিত পারমিটের কয়েক গুণ বেশি গাড়ি চলাচলের অভিযোগ উঠেছে। এতে চালকদের আয় কমলেও রুট ও স্ট্যান্ড নিয়…

১৬ ডিসেম্বর ঘিরে জামালপুরের কামালপুর সীমান্তে আট দলে পাহারায় বিএনপি
জাতীয়

১৬ ডিসেম্বর ঘিরে জামালপুরের কামালপুর সীমান্তে আট দলে পাহারায় বিএনপি

১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে পাহারা দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বুধবার রাত থেকে আ…

মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া: সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে
জাতীয়

মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার খসড়া: সড়ক ভাঙলে দায় নিতে হবে ঠিকাদারকে

এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়ক নির্মাণ বা সংস্কারের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে ঠিকাদারের। এই সময়ে সড়ক ভাঙলে …

জুলাই শহীদদের দুই হাজারের বেশি স্মারক নিয়ে শেরেবাংলা নগরে দুই দিনের বিশেষ প্রদর্শনী
জাতীয়

জুলাই শহীদদের দুই হাজারের বেশি স্মারক নিয়ে শেরেবাংলা নগরে দুই দিনের বিশেষ প্রদর্শনী

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্…