…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শিবগঞ্জে ছাত্রদলের শোভাযাত্রায় ‘জয় বাংলা’ স্লোগান, দুজনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
শিবগঞ্জে ছাত্রদলের শোভাযাত্রায় ‘জয় বাংলা’ স্লোগান, দুজনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলা ছাত্রদলের দাবি, আটক দুজন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শিবগঞ্জ পৌর বাজার এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন মো. শামীম ও মো. রাব্বি। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম অভি দাবি করেছেন, তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে ছাত্রলীগে তাঁদের কোনো পদপদবি রয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

মীম ফজলে আজিম অভি বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এ সময় শিবগঞ্জ পৌর বাজার এলাকায় ছাত্রলীগের দুই নেতা সড়কে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছেন। দুজনকে থানায় আটক রাখা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক…

ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর
আইন ও অপরাধ

ফেনীতে দুই মাদক মামলার রায়: ফেনসিডিলের মামলায় যাবজ্জীবন, ইয়াবার মামলায় পাঁচ বছর

ফেনীতে পৃথক দুটি মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আব্দুল হালিম জামশেদ (৪০) নামের এক আসামিকে যাবজ্জী…

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

বরিশালে লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা: পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার

বরিশালে লাচ্ছির বোতলে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টার মামলায় পাঁচ বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার সক…

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
আইন ও অপরাধ

ধানমন্ডিতে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে…