…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

লালমাটিয়া থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ তিনজনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
লালমাটিয়া থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ তিনজনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের একদল নেতা-কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের মারধরও করা হয়। পরে তাঁদের মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁদের মারধরের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন। এ সময় চারপাশ থেকে ‘একটা একটা লীগ ধর’ বলে স্লোগান দেওয়া হচ্ছিল। একজন তাঁকে জিজ্ঞাসা করেন, ‘এরপর আপনাদের নাশকতার পরিকল্পনা কী?’ জবাবে মুন বলেন, ‘আমি তো এখন ওএসডি অবস্থায় আছি।’ এ সময় এক ব্যক্তি তাঁর গালে চড় মারেন; পরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। একপর্যায়ে তাঁকে কান ধরতেও বাধ্য করা হয়।

ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় ছাত্রদল নেতা-কর্মীরা তাঁকে কান ধরতে বলেন এবং তিনি কান ধরেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।

ওসি বলেন, সম্ভবত তাঁরা কোনো রেস্তোরাঁয় বসেছিলেন। তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা যাচাই করছে পুলিশ। শাখাওয়াত মুনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার একটি মামলা রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান
আইন ও অপরাধ

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে প…

খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে
আইন ও অপরাধ

খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশী এলাকার…

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিনবোঝাই ট্রাক খাদে, চালক ও হেলপার আহত
আইন ও অপরাধ

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিনবোঝাই ট্রাক খাদে, চালক ও হেলপার আহত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও …

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত
আইন ও অপরাধ

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছ…