…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে

নিজস্ব প্রতিবেদক
খুলশীর বাসা থেকে গ্রেপ্তার সীতাকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান রেহান, পাঠানো হয়েছে আদালতে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে সীতাকুণ্ড ও খুলশী থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেহান উদ্দিন রেহান কার্যক্রম নিষিদ্ধ সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

ওসি মহিনুল ইসলাম বলেন, রেহান উদ্দিন রেহান নগরের খুলশী এলাকার একটি বাসায় অবস্থান করছেন বলে গোপন সূত্রে খবর পান তাঁরা। পরে তথ্যের সত্যতা যাচাই করে খুলশী থানা-পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালানো হয়। সেই অভিযানেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, রেহান উদ্দিন রেহানের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সাবেক এই ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান
আইন ও অপরাধ

ফটিকছড়িতে রায়হানের পাহাড়ি আস্তানায় অভিযান: পিস্তল-শটগান উদ্ধার, গ্রেপ্তার ৪, পালালেন রায়হান

চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হানের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তাঁর ব্যবহৃত পিস্তল ও শটগান উদ্ধারের দাবি করেছে প…

লালমাটিয়া থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ তিনজনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
আইন ও অপরাধ

লালমাটিয়া থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও সাবেক ডিসিসহ তিনজনকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনসহ তিনজনকে আটক করে প…

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিনবোঝাই ট্রাক খাদে, চালক ও হেলপার আহত
আইন ও অপরাধ

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টিনবোঝাই ট্রাক খাদে, চালক ও হেলপার আহত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিনবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালক ও …

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত
আইন ও অপরাধ

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুনের মামলায় বাদী হতে রাজি না হওয়ায় সার্জেন্ট সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম নগরের একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী হতে রাজি না হওয়ায় এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছ…