…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন ভূমি অফিসে আগুন, পুড়ল জমির নথি, নাশকতার সন্দেহ পুলিশের

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন লেগেছে। এতে অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ ও প্রশাসন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভূমি অফিসের প্রতিবেশী আমির হোসেনের বাড়ির লোকজন প্রথম আগুন দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার বর্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্বৃত্তরা রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, ভূমি অফিসের পেছনের দিকের থাই জানালার কাচ ভেঙে পেট্রোল ও পোড়া মবিল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত নথির বিকল্প কীভাবে পাওয়া যাবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করবেন, তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।

তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যে কক্ষটি পুরোপুরি পুড়ে গেছে, সেখানে তেমন কোনো কাগজপত্র ছিল না।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, প্রাথমিকভাবে কোনো দুষ্কৃতিকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ভূমি অফিসটি ঘিরে রেখেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

ডিসেম্বর ঘিরে সারা দেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের চার কর্মকর্তা আটক

ডিসেম্বর মাসে কোনো ধরনের নাশকতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা প…

ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ
আইন ও অপরাধ

ভালুকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের মহাসড়কে যাওয়ার চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আইডিয়া মোড়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পি…

আইন ও অপরাধ

ডেমরায় চালক হারুনকে অপহরণের পর ট্রলি ব্যাগে মরদেহ: ছয় বছর পর তিন আসামির যাবজ্জীবন

রাজধানীর ডেমরায় মাইক্রোবাসচালক হারুনর রশিদ হাওলাদারকে অপহরণের পর হত্যা করে মরদেহ ট্রলি ব্যাগে রাখার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদ…

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন …