…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার নিয়ে বিজ্ঞাপনে ঝুঁকছে ইউনিলিভার, টিভিতে খরচ কমছে

নিজস্ব প্রতিবেদক
পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার নিয়ে বিজ্ঞাপনে ঝুঁকছে ইউনিলিভার, টিভিতে খরচ কমছে
ছবি: সংগৃহীত

বিশ্বের বড় কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে পণ্যের প্রচার চালিয়ে এসেছে এবং এ জন্য নামী তারকাদের ব্যবহার করেছে। সেই জায়গার অনেকটাই এখন নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখেরা, যাঁদের ইনফ্লুয়েন্সার বলা হয়।

এই পরিবর্তনের বড় উদাহরণ বিশ্বের অন্যতম বৃহৎ দৈনন্দিন ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার। পণ্যের প্রচারে প্রতিষ্ঠানটি এখন বিশ্বজুড়ে পাঁচ লাখের বেশি কনটেন্ট নির্মাতার সঙ্গে কাজ করছে, অন্যদিকে টিভি বিজ্ঞাপনের ব্যয় কমিয়ে আনছে।

ডাভ, ভ্যাসলিন ও হেলম্যানসের মতো ব্র্যান্ডের মালিক ইউনিলিভার চলতি বছর যুক্তরাজ্যে টেলিভিশন বিজ্ঞাপনের ব্যয় অর্ধেকের বেশি কমিয়েছে। এতে দেশটির কয়েকটি বড় টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন আয় উল্লেখযোগ্য হারে কমেছে, কারণ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে টিভিতে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া তিন প্রতিষ্ঠানের একটি ছিল ইউনিলিভার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এই পরিবর্তন রাতারাতি আসেনি। গত বছরের মার্চে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর ফার্নান্দো ফার্নান্দেজ পণ্যের প্রচারে ইনফ্লুয়েন্সারদের ব্যবহার ২০ গুণ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

২০২৪ সালে বিশ্বজুড়ে ইউনিলিভারের সঙ্গে যুক্ত কনটেন্ট নির্মাতার সংখ্যা ছিল ৭৫ হাজার। চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেই সংখ্যা এখন পাঁচ লাখ ছাড়িয়েছে। অর্থাৎ দুই বছরে নেটওয়ার্কটি প্রায় সাত গুণ বড় হয়েছে।

বিশ্বজুড়ে পণ্যের বিপণনে ইউনিলিভার প্রতিবছর ৮০০ কোটি ইউরোর বেশি ব্যয় করে। বর্তমানে বিপণন বাজেটের প্রায় ৭০ শতাংশ ব্যয় হচ্ছে ডিজিটাল মাধ্যমে, আর এই বাজেটের অর্ধেক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয়ের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা লিয়েন্দ্রো বারেতো জানান, টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইনের প্রচলিত বিজ্ঞাপনের তুলনায় কনটেন্ট নির্মাতাদের মাধ্যমে প্রচারে বিনিয়োগ করে দেড় গুণ সুফল পাচ্ছে ইউনিলিভার।

শুধু প্রচার নয়, নতুন পণ্য তৈরিতেও ইনফ্লুয়েন্সারদের ধারণা কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি। সৌন্দর্যচর্চাবিষয়ক কনটেন্ট নির্মাতা জেন চের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে ভ্যাসলিনের একটি পণ্য তৈরি করেছে ইউনিলিভার। কাপড়ের যত্নের ব্র্যান্ড কমফোর্টের প্রচারে ব্রিটিশ ইনফ্লুয়েন্সার মলি-মে হেগের সঙ্গে কাজ করেছে প্রতিষ্ঠানটি। ফুটবল বিশ্বকাপের মতো বড় আয়োজন ঘিরেও বিপুলসংখ্যক কনটেন্ট নির্মাতাকে কাজে লাগাচ্ছে ইউনিলিভার।

ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহারও বাড়িয়েছে ইউনিলিভার। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রযুক্তি ব্যবহারে ২০২৪ সালের তুলনায় এখন ১২ গুণ বেশি কনটেন্ট তৈরি করা যাচ্ছে এবং একই সময়ে কনটেন্ট তৈরির খরচ কমেছে ৯০ শতাংশ।

আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা ডেন্টসু ক্রিয়েটিভের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী জেসিকা ট্যামসেজের মতে, বিভিন্ন খাতের ব্র্যান্ডগুলো এখন ইনফ্লুয়েন্সারদের দিয়ে প্রচারে ব্যয় বাড়াচ্ছে, কারণ এ ধরনের বিপণন থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাচ্ছে।

এই পরিবর্তনের প্রভাব টের পাচ্ছে যুক্তরাজ্যের টেলিভিশন চ্যানেলগুলো। ২০২৩ সালে সে দেশে টিভি বিজ্ঞাপনে ইউনিলিভার প্রায় ১২ কোটি ২০ লাখ পাউন্ড ব্যয় করেছিল; গত বছর এই ব্যয় কমে হয় ৯ কোটি ২০ লাখ পাউন্ড।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…