…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

টেকনাফে নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি সাড়ে ১৯ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক
টেকনাফে নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি সাড়ে ১৯ হাজার টাকায়
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন ওই জেলে।

শুক্রবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. হাসান (৪০) মাছটি ধরেন। বিকেলে শাহপরীর দ্বীপ বাজারে মাছটি বিক্রি করেন তিনি।

মো. হাসান বলেন, শুক্রবার সকাল সাতটার দিকে ছোট একটি ডিঙিনৌকা নিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট থেকে নাফ নদীতে যান তিনি। সকাল আটটার দিকে জেটিঘাট-সংলগ্ন নদীতে বড়শি ফেলেন। কিছুক্ষণ পর বড়শিতে শক্ত টান অনুভব করেন। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৫ কেজি।

হাসান বলেন, বিকেলে মাছটি বাজারে তুললে ক্রেতাদের ভিড় জমে যায়। মাছটির দাম হাঁকা হয়েছিল ২৫ হাজার টাকা। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ী আতা উল্লাহ ১৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। এতে প্রতি কেজির দাম পড়ে ১ হাজার ৩০০ টাকা।

ব্যবসায়ী আতা উল্লাহ বলেন, পরে তিনি মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেন। সাধারণত এই বাজারে ৫ থেকে ৮ কেজি ওজনের কোরাল মাছ প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়। এসব মাছের বেশির ভাগ ঘেরে চাষ করা। তবে নাফ নদীর কোরালের স্বাদ বেশি এবং মাছ যত বড় হয়, স্বাদও তত বাড়ে। নাফ নদীর বড় কোরাল মাছ সর্বোচ্চ ২ হাজার টাকা কেজি দরে বিক্রির নজিরও রয়েছে বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, নাফ নদীর কোরাল মাছ বেশ সুস্বাদু। শীত মৌসুমে বড় আকারের কোরাল মাছের চাহিদা বেশি থাকে। মাঝেমধ্যে বড়শিতে বড় কোরাল ধরা পড়ে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…