…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

‘উদ্যোগ’ প্রকল্পে জামানত ছাড়াই ঋণ পাচ্ছেন ৬৪০ তরুণ, চূড়ান্ত তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় জামানত ছাড়া ঋণ দিতে ৬৪০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের এই কর্মসূচিতে আট জেলার ৬৪ উপজেলা থেকে ১০ জন করে বাছাই করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে শুক্রবার (২৭ নভেম্বর) তালিকাটি প্রকাশ করা হয়। এতে নাম ও শনাক্তকরণ নম্বর প্রকাশ করা হলেও কে কত টাকা ও কোন খাতে ঋণ পাচ্ছেন, তা জানায়নি কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি উপজেলার জন্য ঋণের ক্ষেত্রে একটি করে লিড ব্যাংকও ঠিক করা হয়েছে, যা তালিকায় উল্লেখ করা হয়েছে।

প্রথম ধাপে বাছাই করা আট জেলা হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। হবিগঞ্জ সিলেট বিভাগের জেলা হওয়ায় এই তালিকায় সিলেট বিভাগের তরুণ উদ্যোক্তারাও রয়েছেন।

প্রথম পর্যায়ে এই আট জেলায় আবেদন পড়েছিল ১৮ হাজার ৪৪৪টি। সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকেই আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উপজেলা পর্যায়ে সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে নেত্রকোণায় সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন পড়ে। এরপর রংপুরে ২ হাজার ৭৪৫টি ও নওগাঁয় ২ হাজার ৪৫৬টি আবেদন জমা হয়। এছাড়া ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি ও ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন পড়েছিল।

উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তাদের অর্থায়ন করতে গত ১৩ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এই প্রকল্পের অধীনে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপসহ অন্যান্য বৈধ ব্যবসায় ঋণ নেওয়া যাবে।

এতে অর্থায়নের সর্বোচ্চ পরিমাণ হবে ২০ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ হিসেবে এবং অবশিষ্ট ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন দেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে শর্ত হলো, ঋণ হিসেবে দেওয়া অর্থ পরিশোধ না করলে অনুদানের পুরো অর্থই ঋণে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ অনুদান নিশ্চিত করতে হলে উদ্যোক্তাকে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…