…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মুখের দুর্গন্ধ কখন দুশ্চিন্তার কারণ, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
মুখের দুর্গন্ধ কখন দুশ্চিন্তার কারণ, জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক
ছবি: সংগৃহীত

মুখের দুর্গন্ধ এমন একটি সমস্যা, যা জীবনের কোনো না কোনো সময় প্রায় প্রত্যেকেই অনুভব করে। কারও ক্ষেত্রে এটি সাময়িক, আবার কারও জন্য প্রতিদিনের অস্বস্তির কারণ। অনেক সময় মুখের দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে অন্যের সঙ্গে কথা বলা, মেলামেশা কিংবা সামাজিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মুখের দুর্গন্ধকে বলা হয় হ্যালিটোসিস।

মুখের দুর্গন্ধ অনেকের কাছে সাধারণ সমস্যা মনে হয়। ফলে এর গুরুত্ব দেন না। অথচ কখনো কখনো এটি দাঁত ও মাড়ির রোগ কিংবা শরীরের অন্য কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। তাই মুখে দুর্গন্ধ কেন হয়, কখন এটি দুশ্চিন্তার কারণ এবং কীভাবে প্রতিরোধ করা যায়, তা জানা জরুরি।

মুখের দুর্গন্ধের সাধারণ কারণ হলো মুখের ভেতরে ব্যাকটেরিয়ার উপস্থিতি, দাঁতে জমে থাকা খাদ্যকণা এবং মুখ ও দাঁতের অপরিচ্ছন্নতা। তবে এর বাইরেও বেশ কিছু কারণে মুখে দুর্গন্ধ হতে পারে।

জিব ও টনসিলের সমস্যাও মুখের দুর্গন্ধের কারণ হতে পারে। জিবের পেছনের অংশে ব্যাকটেরিয়া ও ময়লা জমে দুর্গন্ধ তৈরি হতে পারে। এ ছাড়া টনসিলে বারবার প্রদাহ কিংবা টনসিল স্টোন থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে।

সাইনাসের দীর্ঘস্থায়ী ব্যথা, শ্বাসতন্ত্রের কিছু সংক্রমণ, অ্যাসিড রিফ্লাক্সসহ নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যার কারণেও নিশ্বাসে দুর্গন্ধ হতে পারে। কিডনি বা লিভারের গুরুতর রোগে কখনো কখনো নিশ্বাসের গন্ধে পরিবর্তন দেখা যায়। তবে মুখের দুর্গন্ধের বেশির ভাগ কারণই মুখগহ্বরের ভেতরে থাকে।

মুখের দুর্গন্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিংবা নিয়মিত দাঁত পরিষ্কার করার পরও না কমলে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে মুখের দুর্গন্ধের সঙ্গে মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে ব্যথা, দাঁত নড়ে যাওয়া, মুখে দীর্ঘস্থায়ী ঘা কিংবা মুখ অতিরিক্ত শুষ্ক থাকার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে।

মুখের কোনো ঘা দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ, কিছু ক্ষেত্রে মুখের দীর্ঘস্থায়ী ঘা বা অস্বাভাবিক পরিবর্তন গুরুতর রোগের লক্ষণ হতে পারে।

মুখের দুর্গন্ধের চিকিৎসা নির্ভর করে এর মূল কারণের ওপর। সমস্যাটি মুখের ভেতরে হলে ডেন্টাল সার্জন দাঁত, মাড়ি, জিব ও মুখগহ্বর পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন। চিকিৎসার পাশাপাশি প্রতিদিনের কিছু অভ্যাস পরিবর্তন জরুরি। বেশির ভাগ ক্ষেত্রে মুখ ও দাঁতের সঠিক যত্নের মাধ্যমে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। লেখাটি লিখেছেন ডা. শারমীন জামান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ঢাকা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা
স্বাস্থ্য

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না, অনেকে একেবারেই না: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় বিশেষজ্ঞরা

সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না, আর টিকাদানের হারের যে পরিসংখ্যান প্রচ…

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি
স্বাস্থ্য

ফ্রান্সে কাঁদানে গ্যাসে গর্ভপাত ও অতিরিক্ত রক্তক্ষরণের অভিযোগ হাজারো নারীর, গবেষণার দাবি

ফ্রান্সে বিক্ষোভ দমনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে গর্ভপাত, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাসিকের অনিয়মের অভিযোগ করেছেন হাজারো নারী ও কিশোরী। তাঁদের প্রজননস্ব…

স্বাস্থ্য

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজন ও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজন এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর…

স্বাস্থ্য

বিশ্বে হামে মৃত্যু রেকর্ড সর্বনিম্ন, বাংলাদেশে সবচেয়ে বড় প্রাদুর্ভাবে মৃত্যু ১ হাজার ৩৭৮ জনের

বিশ্বজুড়ে হামে মৃত্যুর সংখ্যা যখন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, তখন বাংলাদেশে দেখা দিয়েছে রোগটির নথিভুক্ত ইতিহাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। …