…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

বীমা খাতের অবস্থা ব্যাংকিং খাতের চেয়ে ভালো নয়: অর্থমন্ত্রী আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

দেশের বীমা খাতের পরিস্থিতি ব্যাংকিং খাতের চেয়ে ভালো নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বীমা খাতের অনিয়ম দূর করতে উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রভাবশালী ব্যক্তিরা বাধা দিতে শুরু করেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত যে অবস্থায় পৌঁছেছে, বীমা খাতের অবস্থাও একই রকম। বীমা কোম্পানিগুলো অর্থের অপব্যবহার করেছে। গ্রাহকদের বীমা দাবি পরিশোধ না করে তারা সম্পত্তি কিনেছে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে।

তিনি বলেন, ‘এখন এইখানে আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার রেজিস্ট করতে আরম্ভ করছে। কারণ তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।’

বীমা খাতে অনিয়মের উদাহরণ তুলে ধরে অর্থমন্ত্রী জানান, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা বীমা প্রিমিয়াম পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। অথচ বীমা সুরক্ষার সুবিধা নিয়ে পণ্য আমদানি করা হয়েছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে।

কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশে-বিদেশে আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক কথা শুনতে হয়। এ পরিস্থিতির পরিবর্তনে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শের ওপর গুরুত্ব দেন তিনি।

সংস্কার কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, সরকার যতই উদ্যোগ নিক, অংশীজনদের সহযোগিতা ছাড়া সংস্কার সফল হবে না। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের স্বার্থে প্রয়োজনে কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত রয়েছে।

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট
অর্থনীতি ও ব্যবসা

চাঁদা দাবির অভিযোগে তিন সপ্তাহ বন্ধের পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবার চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐ…

অর্থনীতি ও ব্যবসা

ডিএসইতে সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন, দর হারিয়েছে ২২০ প্রতিষ্ঠান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ও লেনদেনের গতি বাড়লেও বাজার মূলধন কমেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনা…

অর্থনীতি ও ব্যবসা

অর্থপাচার ও ব্যাংক জালিয়াতি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে: সাফা সম্মেলনে রাষ্ট্রপতি

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপ…

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ
অর্থনীতি ও ব্যবসা

এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ পেল অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ

দেশের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে…