…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে তিনি বলেছেন, এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের সংঘর্ষের বিষয়েও সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাজিরা এলাকায় স্থানীয়দের মধ্যে অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুজনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার: ৪১ হাজার ওয়ার্ডে ১৭ সদস্যের কাঠামোর খসড়া
রাজনীতি

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার: ৪১ হাজার ওয়ার্ডে ১৭ সদস্যের কাঠামোর খসড়া

প্রায় ৪৬ বছর আগে স্থানীয় সরকার ব্যবস্থায় চালু হওয়া গ্রাম সরকার আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। তৃণমূলের মানুষকে উন্নয়ন কর…

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস
রাজনীতি

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে দেখছে খেলাফত মজলিস। দলটির অভিযোগ, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ায়…

বগুড়ার সান্তাহারে তাঁতী দল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি সদস্য আজীবন বহিষ্কার
রাজনীতি

বগুড়ার সান্তাহারে তাঁতী দল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি সদস্য আজীবন বহিষ্কার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাঁতী দলের এক নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মে জ…

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ
রাজনীতি

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং তাঁদের বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জ মহা…