…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমকে প্রধান বাধা হিসেবে দেখছে খেলাফত মজলিস। দলটির অভিযোগ, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এড়িয়ে যাওয়ায় বৃহত্তর ঐক্যের পথে অন্তরায় তৈরি হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের এসব কথা বলেন। ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

আহমদ আবদুল কাদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁরা মাঠে থাকবেন এবং এ ইস্যুতে তাঁরা সব দলকে মাঠে চান। এ বিষয়ে জাতীয় ঐক্য প্রয়োজন হলেও বিএনপির কার্যক্রমই সেই ঐক্যের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর করতে হবে। খেলাফত মজলিস জাতীয় ঐক্য চায়, তবে জুলাই সনদ ও গণভোটের রায় পাশ কাটিয়ে তা সম্ভব নয়।

লিখিত বক্তব্যে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবার অশান্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা দেশে কাজ করছে বলেও বক্তব্যে অভিযোগ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, আগুন দেওয়া, ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মাধ্যমে জনগণের সম্পদ ও সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে।

নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না উল্লেখ করে বক্তব্যে সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষ যাতে সরকারি সেবা থেকে বঞ্চিত না হন বা ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানানো হয়। তবে খেলাফত মজলিসের দাবি, গত আট মাসে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারপ্রধান আন্তরিক হলে আজ এ সমস্যার সৃষ্টি হতো না। এর পরও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

বক্তব্যে অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া, ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রায় কার্যকরের দাবি জানানো হয়। অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার দাবিও জানায় দলটি।

সংবাদ ব্রিফিংয়ে ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা প্রতিরোধে কয়েকটি কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। কর্মসূচির মধ্যে আছে ১ থেকে ৭ ডিসেম্বর সব জেলা-মহানগরী, থানা-উপজেলা ও ইউনিয়নে ফ্যাসিবাদবিরোধী মিছিল বা গণসংযোগ; ৮ ডিসেম্বর সারা দেশে জেলা-মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী মিছিল; ১২ ডিসেম্বর রাজধানীতে জাতীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা; এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল।

সংবাদ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। এ সময় দলের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মোস্তাফিজুর রহমান ও আবদুল জলিল, প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক শাইখুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার: ৪১ হাজার ওয়ার্ডে ১৭ সদস্যের কাঠামোর খসড়া
রাজনীতি

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার: ৪১ হাজার ওয়ার্ডে ১৭ সদস্যের কাঠামোর খসড়া

প্রায় ৪৬ বছর আগে স্থানীয় সরকার ব্যবস্থায় চালু হওয়া গ্রাম সরকার আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। তৃণমূলের মানুষকে উন্নয়ন কর…

বগুড়ার সান্তাহারে তাঁতী দল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি সদস্য আজীবন বহিষ্কার
রাজনীতি

বগুড়ার সান্তাহারে তাঁতী দল নেতাকে মারধরের অভিযোগে বিএনপি সদস্য আজীবন বহিষ্কার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাঁতী দলের এক নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মে জ…

সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

সেনা মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি…

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ
রাজনীতি

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপি নেতা আবুল কাউসার আশাকে শোকজ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং তাঁদের বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করার অভিযোগে নারায়ণগঞ্জ মহা…