…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোতালিব হত্যা মামলায় তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
মোতালিব হত্যা মামলায় তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালিব নিহত হওয়ার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন।

আজ রোববার দ্বিতীয় দফার রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এর আগে এ মামলায় সাঈদ খোকনকে প্রথম দফায় সাত দিনের এবং দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ওই রিমান্ডে ডিবি কার্যালয়ে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে আবেদনে বলা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে অধিকাংশ ক্ষেত্রে তিনি নীরব থাকেন।

রিমান্ড আবেদন অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেন। তাঁর নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, তাঁর নির্দেশেই ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। সরকারের পতনের পর আত্মগোপনে থেকেও তাঁর নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে, পলাতক শীর্ষ নেতা-কর্মীদের সঙ্গে তাঁর এখনো যোগাযোগ রয়েছে এবং তিনি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছেন বলে আবেদনে দাবি করা হয়।

সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই-বাছাই এবং মামলার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা এবং তাঁর দেওয়া সাংঘর্ষিক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাঁকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

এদিন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানিতে তাঁরা বলেন, সাঈদ খোকন কোতোয়ালি, বংশাল, সূত্রাপুর অঞ্চলের সংসদ সদস্য ছিলেন; তার আগে পল্টন, যাত্রাবাড়ীসহ দক্ষিণ সিটির মেয়র ছিলেন। তাঁর বিরুদ্ধে জিগাতলায় নাশকতার যে অভিযোগ আনা হয়েছে, তা একেবারেই সাজানো ঘটনা বলে তাঁরা দাবি করেন।

আসামিপক্ষের আইনজীবীরা আরও বলেন, ‘তিনি অসুস্থ ও হার্টের রোগী। আমরা তাঁর রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করছি।’ শুনানির সময় সাঈদ খোকন হাত উঁচু করে কথা বলতে চান, তবে আদালত অনুমতি দেননি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাঈদ খোকন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। ১৭ নভেম্বর সকাল সাতটার দিকে ঢাকার বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি); পরে তাঁকে ডিবির কাছে সোপর্দ করা হয়। এরপর তাঁকে আবদুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যান। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তাঁর বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি সাঈদ খোকন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…

২০ জেলায় নাশকতা ও সহিংসতা: জাজিরায় সংঘর্ষে নিহত ২, ট্রেনে-বাসে আগুন, থানায় হামলা
আইন ও অপরাধ

২০ জেলায় নাশকতা ও সহিংসতা: জাজিরায় সংঘর্ষে নিহত ২, ট্রেনে-বাসে আগুন, থানায় হামলা

গত শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশের অন্তত ২০ জেলায় নাশকতা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারি-বেসরকারি স্থাপনায় পেট্রলবোমা হামলার পাশাপা…

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার, নাশকতায় অর্থায়নের অভিযোগ
আইন ও অপরাধ

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার, নাশকতায় অর্থায়নের অভিযোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান…

ঢাকায় পেট্রলবোমাসহ আটক দুজন: লালবাগে ছাত্রলীগ কর্মী, মোহাম্মদপুরে যুবলীগ নেতা
আইন ও অপরাধ

ঢাকায় পেট্রলবোমাসহ আটক দুজন: লালবাগে ছাত্রলীগ কর্মী, মোহাম্মদপুরে যুবলীগ নেতা

রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে রোববার দুপুরে পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক দুজনের একজন নিষিদ্ধ ছাত্রলীগের কর…