…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোবাইল বন্ধ করে নিখোঁজ হওয়া বরিশালের বিচারক ফারহান নাদীমকে কারণ দর্শানোর নোটিশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক
মোবাইল বন্ধ করে নিখোঁজ হওয়া বরিশালের বিচারক ফারহান নাদীমকে কারণ দর্শানোর নোটিশ সুপ্রিম কোর্টের
ছবি: সংগৃহীত

মোবাইল ফোন বন্ধ করে হঠাৎ নিখোঁজ হওয়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গত ২৬ নভেম্বর দেওয়া নোটিশে ওই বিচারককে জবাব দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

রোববার এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক বলেন, ‘আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

শেখ ফারহান নাদীম গত ১৭ নভেম্বর সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল।

কোনো খোঁজ না পেয়ে পরদিন আদালতের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।

পরবর্তীতে ১৯ নভেম্বর সন্ধ্যায় কুয়াকাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়। জানা যায়, তিনি স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন এবং সুস্থ অবস্থায় ছিলেন।

সুপ্রিম কোর্টের নোটিশে বলা হয়, বিচারক শেখ ফারহান নাদীম যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচারকাজে অনুপস্থিত ছিলেন।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের অননুমোদিত অনুপস্থিতি বিচার বিভাগীয় দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করেছে, যা বিচার বিভাগের প্রশাসনিক শৃঙ্খলা ও কর্মপরিবেশের পরিপন্থী এবং পেশাগত আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নোটিশে বলা হয়, প্রায় দুই দিন স্বেচ্ছায় কর্মস্থল ও পরিবারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকায় গণমাধ্যমের মাধ্যমে দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে দুই দিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, কর্তৃপক্ষকে অবহিত না করে কর্মদিবসে বিচার কার্যে অনুপস্থিত থাকা এবং বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব ও শৃঙ্খলাবিরোধী আচরণের বিষয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে …

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা
আইন ও অপরাধ

পুলিশের সব পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই, নভেম্বরে বদলি ৮৪ ক্যাডার কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের সব পর্যায়ের সদস্যদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং পেশাগত নিরপেক্ষতা যাচাই করছে সরকার। মাঠপর্যায়ে পুলিশের কর্ম…

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর
আইন ও অপরাধ

রিমান্ড শেষে কারাগারে কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুল আজীমের মেয়ে ডরিন, জামিন নামঞ্জুর

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে…

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…