…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এসবি প্রধানের স্ত্রী শায়লা ফারজানা ৫ দিনের রিমান্ডে, দুই শ্যালক ৩ দিন করে

নিজস্ব প্রতিবেদক
ককটেল বিস্ফোরণের মামলায় সাবেক এসবি প্রধানের স্ত্রী শায়লা ফারজানা ৫ দিনের রিমান্ডে, দুই শ্যালক ৩ দিন করে
ছবি: সংগৃহীত

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের স্ত্রী, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা (৫৬) এবং তাঁর দুই ভাইকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শায়লাকে ৫ দিন ও অন্য দুজনকে ৩ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে যাওয়া অন্য দুজন হলেন মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় তিনজনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত শায়লাকে ৫ দিন ও অন্য দুজনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং রাস্তার ওপর ফ্লাইওভার থেকে চলন্ত মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা মো. ইউসুফ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দীন ও মো. আনিছুর রহমান নামে চারজন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশবিশেষ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরো জব্দ করে। এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধানের দায়িত্বে ছিলেন। আবেদনে বলা হয়, গ্রেপ্তার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময় ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন।

আবেদনে আরও বলা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য তাঁরা লোকজন একত্র করাসহ অর্থের জোগান দিয়ে আসছেন বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে অন্য আসামিদের ঘটনাস্থলে একত্র করার ষড়যন্ত্র করছিলেন বলেও প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার ও শনাক্তকরণ এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের নাম-ঠিকানা জানার জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ
আইন ও অপরাধ

ঢাকার মিরপুরে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, হতাহত নেই বলে জানিয়েছে পুলিশ

রাজধানী ঢাকার মিরপুরের পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।…

২০ জেলায় নাশকতা ও সহিংসতা: জাজিরায় সংঘর্ষে নিহত ২, ট্রেনে-বাসে আগুন, থানায় হামলা
আইন ও অপরাধ

২০ জেলায় নাশকতা ও সহিংসতা: জাজিরায় সংঘর্ষে নিহত ২, ট্রেনে-বাসে আগুন, থানায় হামলা

গত শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশের অন্তত ২০ জেলায় নাশকতা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। সরকারি-বেসরকারি স্থাপনায় পেট্রলবোমা হামলার পাশাপা…

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার, নাশকতায় অর্থায়নের অভিযোগ
আইন ও অপরাধ

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার, নাশকতায় অর্থায়নের অভিযোগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান…

ঢাকায় পেট্রলবোমাসহ আটক দুজন: লালবাগে ছাত্রলীগ কর্মী, মোহাম্মদপুরে যুবলীগ নেতা
আইন ও অপরাধ

ঢাকায় পেট্রলবোমাসহ আটক দুজন: লালবাগে ছাত্রলীগ কর্মী, মোহাম্মদপুরে যুবলীগ নেতা

রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে রোববার দুপুরে পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটক দুজনের একজন নিষিদ্ধ ছাত্রলীগের কর…