চট্টগ্রামের দক্ষিণ খুলশীর বাসা থেকে সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ। রোববার রাত ৮টার দিকে দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডা. সেলিম আকতার চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর জামাতা। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বোনজামাই।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি মো. কামরুজ্জামান বলেন, অভিযান এখনো চলমান আছে। কোন মামলায় ডা. সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে, তা পুলিশ জানায়নি; ওসি বলেছেন, বিস্তারিত পরে জানানো হবে।




