…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর, অপমৃত্যুর মামলা করবে নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
তাহসিফের মৃত্যু: বন্ধু দীপকে মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর, অপমৃত্যুর মামলা করবে নৌ পুলিশ
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির ব্যবসায়িক অংশীদার ও বন্ধু শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার মধ্যরাতে তাঁকে হস্তান্তর করা হয়। পিবিআই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পরিবারের পক্ষ থেকে আগ্রহ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করবে নৌ পুলিশ নিজেই।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা সময় কাটিয়েছিলেন দীপ। সেই সময়ে কী ঘটেছিল, তা জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে আসছিল পিবিআই।

শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায় পিবিআইয়ের তদন্ত দল। সেখানে তুরাগ নদীসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠে কী ঘটেছিল, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির নম্বরপ্লেট ছিল না।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদীসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাঁদের ধাওয়া করেন।

দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের পোশাক ছিল। তাঁদের দেখে তাহসিফ দৌড় দেন এবং একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন দীপ।

আর দীপ নিজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে চলে যান তিনি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের হাত থেকে হত্যাসহ ৯ মামলার আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্…

ঠাকুরগাঁওয়ে শোকজের পরও বিএনপি প্রার্থীর প্রচারে শিক্ষক: বিভাগীয় মামলার নির্দেশ নির্বাচন কমিশনের
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে শোকজের পরও বিএনপি প্রার্থীর প্রচারে শিক্ষক: বিভাগীয় মামলার নির্দেশ নির্বাচন কমিশনের

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে …

পূর্ব লন্ডনে কিশোরী ধর্ষণের অভিযোগ: দুই বাংলাদেশি সন্দেহভাজনকে ধরিয়ে দিতে ১০ হাজার পাউন্ড পুরস্কার
আইন ও অপরাধ

পূর্ব লন্ডনে কিশোরী ধর্ষণের অভিযোগ: দুই বাংলাদেশি সন্দেহভাজনকে ধরিয়ে দিতে ১০ হাজার পাউন্ড পুরস্কার

পূর্ব লন্ডনে ২০২৪ সালের একটি যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে খুঁজে বের করতে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে। মেট্রোপ…

আইন ও অপরাধ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড।…