…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

জামালপুরে চার কলেজের ২২ পরীক্ষার্থীর সবাই ফেল, এক কলেজে টানা দুই বছর শূন্য পাস

নিজস্ব প্রতিবেদক
জামালপুরে চার কলেজের ২২ পরীক্ষার্থীর সবাই ফেল, এক কলেজে টানা দুই বছর শূন্য পাস
ছবি: সংগৃহীত

জামালপুরে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। চারটি প্রতিষ্ঠানের প্রতিটিরই পাসের হার শূন্য শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ছয়জন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকার এসএম শিখা মুখলেছুর রহমান কলেজ থেকে চারজন পরীক্ষায় অংশ নেন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।

এই কলেজটির ক্ষেত্রে ব্যর্থতা এবারই প্রথম নয়। গত বছরও প্রতিষ্ঠানটির ১০ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেননি। ফলে টানা দুই বছর ধরে কলেজটির পাসের হার শূন্য রয়ে গেল।

এ ছাড়া মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।

নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষকেরা জীবিকা নির্বাহের জন্য অন্য পেশায় যুক্ত থাকায় নিয়মিত পাঠদান সম্ভব হয় না। আগামীতে এ পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করবেন তাঁরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ বিষয়ে নিবিড় তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা
শিক্ষা

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা

সারা দেশের মতো ময়মনসিংহেও শনিবার (৩১ অক্টোবর) নির্ধারিত সময়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে ফল প্রকাশের দিনেও নগরীর কলেজ ক্যা…

নেত্রকোনার গোপালপুর মডেল কলেজে একমাত্র পরীক্ষার্থীও পাস করেনি, জেলায় শূন্য পাস পাঁচ কলেজে
শিক্ষা

নেত্রকোনার গোপালপুর মডেল কলেজে একমাত্র পরীক্ষার্থীও পাস করেনি, জেলায় শূন্য পাস পাঁচ কলেজে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজে অধ্যক্ষসহ শিক্ষক রয়েছেন মাত্র তিনজন। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কলেজটির একমাত্র শিক্ষার্থীও প…

জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি
শিক্ষা

জামালপুরে চার প্রতিষ্ঠানের ২২ পরীক্ষার্থীর কেউই এইচএসসিতে পাস করেনি

জামালপুরে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলোর পাসের…

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, পাঁচটিতে শতভাগ পাস
শিক্ষা

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে সবাই ফেল, পাঁচটিতে শতভাগ পাস

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ বছর পর…