…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী, আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের আসন্ন চলচ্চিত্র ‘মহব্বত’-এ তাঁর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক চুক্তির আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। তবে পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার পক্ষ থেকে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনে দেশ ও বিদেশের সত্তরের বেশি নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান। কিনজা হাশমী যুক্ত হলে সেই তালিকায় নতুন আরেকটি নাম যোগ হবে।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই শাকিবের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। শুরুতে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম শোনা গেলেও সূত্রের দাবি, তাঁদের কাউকে নয়, কিনজা হাশমীকেই চূড়ান্ত করা হয়েছে।

প্রচারণার চমক ধরে রাখতে প্রথম পোস্টারে নায়িকার মুখ আড়ালে রেখে শুধু লাল ওড়না ও সাদা পোশাক পরা একটি হাত প্রকাশ করা হয়। শিগগিরই এক জমকালো আয়োজনের মাধ্যমে নতুন নায়িকাকে দর্শকের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

টেলিভিশন নাটকের মাধ্যমে ২০১৪ সালে পাকিস্তানের বিনোদনজগতে অভিনয়যাত্রা শুরু করেন কিনজা হাশমী। ‘ইশক তামাশা’ ধারাবাহিকে রুশনা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের প্রশংসা ও পরিচিতি পান। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’, ‘মেরে বান জাও’ এবং টেলিছবি ‘রূপোশ’-এ অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’ নামের দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি, মডেলিং জগতেও তাঁর পরিচিতি রয়েছে।

শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় এবারই প্রথম নয়। এর আগে টালিউডের শ্রাবন্তী, শুভশ্রী, পাওলি দাম, স্বস্তিকা, সায়ন্তিকা, মিমি চক্রবর্তী ও ইধিকা পাল এবং বলিউডের সোনাল চৌহান তাঁর সঙ্গে পর্দা ভাগ করেছেন।

শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ জুটির আগের ছবি ‘প্রিয়তমা’য় কলকাতার ইধিকা পাল এবং ‘রাজকুমার’-এ মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি অভিনয় করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তানি অভিনেত্রীকে যুক্ত করা হলো বলে জানা গেছে।

আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সিনেমাটির দৃশ্যধারণ শুরুর কথা রয়েছে। কাজ শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা আরিফিন শুভ

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইস্পাহানি বেকারি ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।…

বিনোদন

৬ ও ৭ নভেম্বর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হবে ভিন্নধর্মী নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ৬ ও ৭ নভেম্বর মঞ্চস্থ হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী নাট্যপ্রযোজনা ‘ইনভিজিবল স…

কারিনাকে নিয়ে প্রথম বাইকযাত্রায় প্রতি দুই সেকেন্ডে ‘থামো, থামো’ শুনেছিলেন সাইফ
বিনোদন

কারিনাকে নিয়ে প্রথম বাইকযাত্রায় প্রতি দুই সেকেন্ডে ‘থামো, থামো’ শুনেছিলেন সাইফ

বলিউড তারকা সাইফ আলী খান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে কারিনা কাপুরকে নিয়ে তাঁর প্রথম বাইকযাত্রার একটি মজার অভিজ্ঞতা জানিয়েছেন। সঞ্চালক অমিতাভ ব…

বিনোদন

এলো ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর ট্রেলার, শেষ অভিযানে ফিরছেন ডোয়াইন জনসন

হলিউডের জনপ্রিয় অ্যাডভেঞ্চার-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘জুমানজি’র সর্বশেষ কিস্তি ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর নতুন ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে…