…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

আরব উপসাগরে বাহরাইনগামী ট্যাংকারে মিসাইল হামলা, এক নাবিক নিহত

নিজস্ব প্রতিবেদক

আরব উপসাগরে তেলপণ্যবাহী একটি ট্যাংকারে মিসাইল হামলায় এক নাবিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এই হামলা হয় বলে জাহাজটির ব্যবস্থাপক জানিয়েছে।

এমটি ভেলোস নামের ট্যাংকারটি বাহরাইনের দিকে যাচ্ছিল। সে সময় ট্যাংকারটিতে মিসাইল দিয়ে হামলা চালানো হয় বলে ভেলোস ট্যাংকার্স জানিয়েছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, তারা অত্যন্ত দুঃখের সঙ্গে এক নাবিকের মৃত্যুর তথ্য জানাচ্ছে। ওই নাবিক হামলার পর গুরুতর আহত হন; প্রথমে তিনি নিখোঁজ ছিলেন, পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত নাবিক ছাড়া ট্যাংকারের আর কোনো ক্রু আহত হননি। মিসাইল হামলার প্রভাবে জাহাজে যে আগুন লাগে, ক্রুরা তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

হামলার প্রভাবে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

হামলার পর ট্যাংকারটি বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে নোঙর করে।

কারা এই হামলা চালিয়েছে, তা এখন তদন্ত করা হবে। জাহাজের বাইরের কাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিও নিরূপণ করা হবে।

সাম্প্রতিক সময়ে ইরান আরব ও পারস্য উপসাগর দিয়ে চলা জাহাজে নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে বাহরাইনগামী এই জাহাজটিতে ইরানি সেনারা মিসাইল ছুড়েছে কি না, তা নিশ্চিত নয়।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবককে ভারতে নিয়ে যাওয়া হলো
আন্তর্জাতিক

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবককে ভারতে নিয়ে যাওয়া হলো

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাঁকে আটক করে ভারতের অভ্যন্তরে নি…

নাইজেরিয়ায় বিরোধী দলের নেতৃত্ব বাতিল আদালতের, আতিকু আবুবকরের প্রার্থিতাও অবৈধ ঘোষণা
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিরোধী দলের নেতৃত্ব বাতিল আদালতের, আতিকু আবুবকরের প্রার্থিতাও অবৈধ ঘোষণা

নাইজেরিয়ার ফেডারেল হাইকোর্ট দেশটির বিরোধী দল আফ্রিকান ডেমোক্রেটিক কংগ্রেসের (এডিসি) নেতৃত্ব বাতিল করে দিয়েছে। একই রায়ে দলটির প্রেসিডেন্ট প্রার্থী স…

ফ্লোরিডায় গ্রেপ্তার মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়র, শিশু নির্যাতনের ছবির অভিযোগে তদন্ত চলছে
আন্তর্জাতিক

ফ্লোরিডায় গ্রেপ্তার মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়র, শিশু নির্যাতনের ছবির অভিযোগে তদন্ত চলছে

ডাচেস অব সাসেক্স মেগান মার্কলের বিচ্ছিন্ন বাবা থমাস মার্কল সিনিয়রকে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পার বাইরে গ্রেপ্তার করা হয…

ধর্ষণে দোষী রাসেল ব্র্যান্ডের আইনজীবী সাংবাদিকের মুখোমুখি হয়ে নিজেই অভিযোগ জানালেন বার নিয়ন্ত্রকের কাছে
আন্তর্জাতিক

ধর্ষণে দোষী রাসেল ব্র্যান্ডের আইনজীবী সাংবাদিকের মুখোমুখি হয়ে নিজেই অভিযোগ জানালেন বার নিয়ন্ত্রকের কাছে

যুক্তরাজ্যের কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার কেসি নিজেই নিজের বিরুদ্ধে তাঁর পেশাগত নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন, দোষী…