…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবককে ভারতে নিয়ে যাওয়া হলো

নিজস্ব প্রতিবেদক
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবককে ভারতে নিয়ে যাওয়া হলো
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাঁকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে। তাঁর বয়স ৩৫ বছর।

তিনি জীবিত রয়েছেন নাকি মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় স্বর্ণ চোরাচালানের জন্য সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুল ইসলামসহ সাতজন। এ সময় তাঁদের দেখে গুলি ও রাবার বুলেট ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে মনিরুলের পায়ে গুলি লাগে ও পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে।

একপর্যায়ে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মনিরুলের সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, তাঁরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

সীমান্তে গুলির শব্দ ও এক বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

ডেইলি মেইলের বিরুদ্ধে ফোন হ্যাকিং মামলা হেরে আপিলে প্রিন্স হ্যারিসহ ছয় তারকা, সামনে ৫ কোটি পাউন্ডের বিল
আন্তর্জাতিক

ডেইলি মেইলের বিরুদ্ধে ফোন হ্যাকিং মামলা হেরে আপিলে প্রিন্স হ্যারিসহ ছয় তারকা, সামনে ৫ কোটি পাউন্ডের বিল

ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপারসের বিরুদ্ধে ফোন হ্যাকিংসহ বেআইনি পন্থায় তথ্য সংগ্রহের মামলায় হেরে যাওয়ার পর সেই রায়ের বিরুদ্ধে আইনি …

আন্তর্জাতিক

ইয়েমেনের তাইজে বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহতের দাবি, সরকারি বাহিনী ও হুতিদের পাল্টাপাল্টি অভিযোগ

ইয়েমেনের তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে হুতি বিদ্রোহীরা দাবি করেছে। এই হামলা নিয়ে ইয়েমেনের …

নাইজেরিয়ায় বিরোধী দলের নেতৃত্ব বাতিল আদালতের, আতিকু আবুবকরের প্রার্থিতাও অবৈধ ঘোষণা
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিরোধী দলের নেতৃত্ব বাতিল আদালতের, আতিকু আবুবকরের প্রার্থিতাও অবৈধ ঘোষণা

নাইজেরিয়ার ফেডারেল হাইকোর্ট দেশটির বিরোধী দল আফ্রিকান ডেমোক্রেটিক কংগ্রেসের (এডিসি) নেতৃত্ব বাতিল করে দিয়েছে। একই রায়ে দলটির প্রেসিডেন্ট প্রার্থী স…

আন্তর্জাতিক

আরব উপসাগরে বাহরাইনগামী ট্যাংকারে মিসাইল হামলা, এক নাবিক নিহত

আরব উপসাগরে তেলপণ্যবাহী একটি ট্যাংকারে মিসাইল হামলায় এক নাবিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এই হামলা হয় বলে জাহাজটির ব্যবস্থাপক জানিয়েছে।…