…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

কুড়িগ্রামের রাজারহাটে আহত হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার, পাঠানো হলো রংপুরে

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ৬ নভেম্বর সন্ধ্যায় প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির শকুনটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে এই প্রজাতির কিছু শকুন বাংলাদেশে আসে বলে তিনি জানান।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে শুক্রবার সন্ধ্যার দিকে সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী পরিযায়ী শকুন। সাধারণত শীত মৌসুমে হিমালয় ও এর আশপাশের অঞ্চল থেকে এসব শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে ১২ দফা পরিকল্পনা, পাঁচ বছরে পাঁচ লাখ গাছ ও ২৫০ বৈদ্যুতিক বাসের উদ্যোগ

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বায়ুদূষণ নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া কমানো, বর্…

দীপাবলির আগেই দিল্লির বাতাস ‘গুরুতর’ মাত্রায়, জারি হলো জিআরএপির তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ
আবহাওয়া ও পরিবেশ

দীপাবলির আগেই দিল্লির বাতাস ‘গুরুতর’ মাত্রায়, জারি হলো জিআরএপির তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ

ভারতের রাজধানী দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) এখন শ্বাসকষ্টের মতো পরিস্থিতি বিরাজ করছে। দীপাবলি আসতে এখনো বাকি থাকলেও শুক্রবার (৬ নভেম্বর) বা…

যুক্তরাজ্যে মৃদু শরতে ছয় মাস আগেই গাছে বসন্তের ফুল, পরাগবাহীদের নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের
আবহাওয়া ও পরিবেশ

যুক্তরাজ্যে মৃদু শরতে ছয় মাস আগেই গাছে বসন্তের ফুল, পরাগবাহীদের নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের

যুক্তরাজ্যে শরতের মৃদু তাপমাত্রায় গাছে ছয় মাসের বেশি আগেই বসন্তের লক্ষণ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সময়ের আগেই এই ফুল ফোটা পরাগবাহীদের জ…

আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে শীর্ষে লাহোর ৪৫৮ স্কোর নিয়ে, ১৯৪ স্কোরে চতুর্থ ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ৪৫৮। একই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ…