…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

নয় বছর পর আবার দ্বিশতক: ২১১ রানে তাইবুরের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
নয় বছর পর আবার দ্বিশতক: ২১১ রানে তাইবুরের রেকর্ড
ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে শেষবার ডাবল সেঞ্চুরি করেছিলেন ২০১৭ সালে। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ ৯ বছর। অপেক্ষার সেই অবসান ঘটালেন তাইবুর রহমান। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের বিপক্ষে ব্যাট হাতে আবারও দ্বিশতকের দেখা পেলেন ঢাকার এই অভিজ্ঞ ব্যাটার।

তার দুর্দান্ত ২১১ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫১৩ রানের বড় সংগ্রহ পেয়েছে ঢাকা বিভাগ।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে প্রথম দিন ১২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন তাইবুর। দ্বিতীয় দিনেও একই ছন্দে ব্যাটিং চালিয়ে যান তিনি।

শুরুতে দ্রুত দুই সতীর্থকে হারালেও বিচলিত হননি ৩৫ বছর বয়সী এই ব্যাটার। বরং শেষদিকে লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে ইনিংস এগিয়ে নেন।

অষ্টম উইকেটে সুমন খানের সঙ্গে গড়েন ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি। এই জুটিতেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে।

শেষ পর্যন্ত ২৯৪ বলে ২২ চার ও ৩ ছক্কায় ২১১ রান করে আউট হন তাইবুর। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার তৃতীয় দ্বিশতক।

এর আগে ২০১৭ সালে নিজের ক্যারিয়ারসেরা ২৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরি পেলেন তাইবুর। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই রেকর্ড।

তাইবুরের বিদায়ের পরই ৫১৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা।

দলের পক্ষে আমিনুল ইসলাম ৬৪ রান করেন। আগের দিন ৭০ রান করা ফয়সাল আহমেদও ঢাকার বড় সংগ্রহে অবদান রাখেন।

খুলনার হয়ে পারভেজ রহমান জীবন নেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় খুলনা।

খেলা বিভাগের আরও খবর

সাফে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সেমির আশা বাঁচাল পাকিস্তান
খেলা

সাফে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে সেমির আশা বাঁচাল পাকিস্তান

ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের ঝড়েই মালদ্বীপকে পুরোপুরি এলোমেলো করে দিল পাকিস্তান। ৩-০ গোলের দাপুটে জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের আশা ব…

খেলা

রেকর্ড হাতছাড়া হলেও অখুশি নন মুশফিক, হৃদয়ের ইনিংসে বাড়ল আশা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিলেট টেস্টের আগে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ফরম্যাটটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল মুশফিকুর রহিমের। তাঁর ২১৯ রানে…

প্রথমবার বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ, ১৫ নভেম্বর শুরু
খেলা

প্রথমবার বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ, ১৫ নভেম্বর শুরু

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২…

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস
খেলা

মাদ্রিদে বারোর ঝলক, ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারাল বেঙ্গলস

স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আটলান্টা ফ্যালকনসকে ৩৪-১৭ ব্যবধানে হারিয়েছে সিনসিনাটি বেঙ্গলস। দলের কোয়ার্টারব্যাক জো বারো তিনটি…