…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক
ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন
ছবি: সংগৃহীত

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এই আয়োজন করে।

কর্মসূচিতে নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, সরকার বদল হলেও বিচারব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এখনো শেখ হাসিনার ধ্বংস করে রেখে যাওয়া বিচারব্যবস্থার ধারাবাহিকতা চলছে।

তিনি বলেন, ক্ষমতা নির্বিঘ্ন করার জন্য ইতিপূর্বে সব সরকারই বিচারব্যবস্থাকে হাতিয়ার করেছে, এখনো তাই চলছে। আমরা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা দেখতে চাই। বিচারব্যবস্থার স্বাধীনতা চাই।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি।

তিনি বলেন, অপরাধ সংঘটনের পর অপরাধী যখন বিচারের আওতায় আসে না, তখন সে অপরাধীই রাষ্ট্রের শাসক হয়ে ওঠে। ত্বকীর ক্ষেত্রে তাই ঘটেছে।

আবদুল্লাহ আল আমিন বলেন, শহীদ ত্বকী আমাদের প্রজন্মের নাগরিক, তেরো বছরেও তার বিচার না হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি একটি রাষ্ট্রের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। আমরা ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার চাই, চব্বিশের অভ্যুত্থানে নিহত রিয়া গোপের বিচার চাই।

সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রথীন চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুর ইসলাম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার যুগ্ম সমন্বয়ক অঞ্জন দাস, বাসদ জেলা সংগঠক এস এম কাদের, মহিলা পরিষদ নেত্রী শোভা সাহা, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী।

দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা সুসংহত রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজধানী ঢাকা ও এর আশপ…

জাতীয়

এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত অন্তত ৪০

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত …

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত
জাতীয়

ফতুল্লায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে ইজিবাইকচালক আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের দুটি খণ্ড চলন্ত ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন।…

জাতীয়

রাস্তার সামান্য জায়গা নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল চা-দোকানির

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাঈম খান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। লাঠির আঘাতে তাঁর মাথা…